আপডেট টাইম :
০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
১৫৬
বার পঠিত
বালিয়াকান্দিতে তিনদিনব্যাপী ফল মেলার সমাপনী অনুষ্ঠিত
গোলাম মোর্তবা শিকদার রিজুঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিনদিনব্যাপী ফল মেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কমপ্লেক্স রুমে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে তিনদিনব্যাপী ফল মেলার সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্কাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মানোবেন্দ্র মজুমদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ হোসনেয়ারা হোসেন। এ সময় উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
গোলাম মোর্তবা শিকদার রিজুঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিনদিনব্যাপী ফল মেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কমপ্লেক্স রুমে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে তিনদিনব্যাপী ফল মেলার সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্কাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মানোবেন্দ্র মজুমদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ হোসনেয়ারা হোসেন।
এ সময় উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।