ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বালিয়াকান্দিতে চিকিৎসা অবহেলায় ক্লিনিকে নবজাতকের মৃত্যু

আতিয়ার রহমান, রাজবাড়ী থেকে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চিকিৎসা অবহেলায় ক্লিনিকে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বালিয়াকান্দি হাসপাতালের সামনে শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্বজনরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী পদমদী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শারমিন (২৫) কে বুধবার সকাল ১১ টার সময় শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিরাপদ সন্তান প্রসবের জন্য ভর্তি করেন। বিকেল ৩টার সময় ডা. এস.এম নাসির উদ্দিন সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তান প্রসব করান। নিয়মিত চিকিৎসক না থাকায় বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নবজাতক মারা যায়। চিকিৎসা অবহেলার কারণেই মৃত্যু হয়েছে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাহাঙ্গীর আলম আনিসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বালিয়াকান্দিতে চিকিৎসা অবহেলায় ক্লিনিকে নবজাতকের মৃত্যু

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
আতিয়ার রহমান, রাজবাড়ী থেকে :