ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সমন্বিত প্রমীলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মশাররফ হোসেন কলেজ, সোনাপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, খাইরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা যুবকদের জন্য এই প্রশিক্ষণের গুরুত্ব এবং এর ফলস্বরূপ সমাজে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, “গ্রামীণ ৩০ জন যুব মহিলাদের অংশগ্রহণে ৭ দিনব্যাপী পোশাক তৈরি, নকশিকাঁথা এবং ব্লক ও বাটিক প্রিন্টিং কাজের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের লক্ষ্য হচ্ছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা। আশা করি, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা দক্ষতা অর্জন করে জীবনে সফল হবে।”

৭ দিনব্যাপী এ প্রশিক্ষণের বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় রয়েছে বালিয়াকান্দি যুব উন্নয়ন অধিদপ্তর, রাজবাড়ী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

error: Content is protected !!

বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :