ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বার্ষিক প্রতিবেদন প্রকাশঃ এ বছর সর্বোচ্চ সংখ্যক লেট-নাইট ট্রিপ সম্পন্ন করেছে উবার

 ডিসেম্বর ২০২২ প্রতি বছরের মতো এবারও বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে উবার। সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করা হয়। নিরাপদ যাতায়াত সুবিধার কারণে ব্যবহারকারীরা ঢাকায় এবার সর্বোচ্চ সংখ্যক লেট-নাইট ট্রিপ এবং অফিস আওয়ার ট্রিপ সম্পন্ন করেছে।
২০২২ সালে ১৫ কোটি কিলোমিটার ট্রিপ সম্পন্ন করা, রাইডশেয়ারিং খাতে শীর্ষস্থানীয় সেফটি স্ট্যান্ডার্ড স্থাপন করা, বাংলাদেশের আটটি বিভাগের প্রতিটিতে সার্ভিস চালু করা এবং বাংলাদেশের মহামারি সংকট মোকাবিলায় উবারের সহায়তা — এসব বিষয়গুলো এই প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে।
প্রতিটি রাইডকে নিরাপদ করে তুলতে উবার দৃঢ়প্রতিজ্ঞ। তাই অর্থপূর্ণ উপায়ে তাদের অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে সমাজকে সাহায্য করছে কোম্পানিটি। এ ছাড়া, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে সাহায্য করা ও চালকদের অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করা নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। অন্তর্দৃষ্টি ও তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত এই প্রতিবেদনে এসব বিষয় গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে।
সংখ্যার ভিত্তিতে: 
•১৫ কোটি কিলোমিটার: ২০২২ সালে বাংলাদেশে ১৫ কোটি কিলোমিটার ট্রিপ সম্পন্ন করেছে উবার, যা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান। শব্দ এই সমান দূরত্ব অতিক্রম করতে সময় নেয় ১৩ বছর ১০ মাস যেখানে উবারের প্রয়োজন হয়েছে মাত্র ১ বছর।
•৮টি বিভাগ ও ২০টি শহর: এ বছরে উবারের সার্ভিস বিস্তৃত হয়ে বাংলাদেশের ৮টি বিভাগের ২০টি শহরে পৌঁছে গেছে। বিগত বছরগুলোতে নিরাপদ, ঝামেলামুক্ত ও সাশ্রয়ী যাতায়াতের সুবিধা প্রদান করে যাত্রীদের পছন্দের একটি মাল্টিমোডাল রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে উবার।
•ব্যস্ততম শহর: ২০২২ সালে দেশের ব্যস্ততম শহর ছিল ঢাকা। উবারের সুবিধাজনক ও নিরাপদ যাতায়াত সুবিধার কারণে এ শহরে এবার সর্বোচ্চ সংখ্যক লেট-নাইট ট্রিপ (রাত ১০টা-সকাল ৬টা) এবং অফিস আওয়ার ট্রিপ (সকাল ৭টা-১১টা এবং বিকাল ৪টা-রাত ৮টা) হয়েছে।
• জনপ্রিয় দিন ও তারিখ: 
o বাংলাদেশের যাত্রীরা দুপুর ২টা ও সন্ধ্যা ৬টার মধ্যে সবচেয়ে বেশি ট্রিপ বুক করেছেন
o এক দিনে সর্বোচ্চ সংখ্যক ট্রিপ বুক করা হয়েছে ৯ সেপ্টেম্বর। দিনটি ছিল শুক্রবার। এ থেকে বোঝা যায় যে, বাংলাদেশিরা নামাজ আদায় ও প্রিয়জনদের সাথে দেখা করার জন্য এ দিনটি বেছে নিয়েছিলেন।
o একইভাবে, ২০২২ সালে ট্রিপ বুক করার জন্য সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় দিনটি ছিল শুক্রবার
o ট্রিপ বুকের ক্ষেত্রে এ বছরের সবচেয়ে জনপ্রিয় মাস ছিল অক্টোবর। এই মাসে গ্রাহকরা দুর্গা পূজা ও ঈদ-ই-মিলাদুন্নবী একসাথে উদযাপন করেন।
• চালকদের প্রশিক্ষণ: বাংলাদেশ পুলিশের সাথে যৌথ উদ্যোগে চালকদের জন্য একটি প্রশিক্ষণ আয়োজন করেছে উবার। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো চালকদের মধ্যে ট্র্যাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। প্রশিক্ষণের প্রথম ধাপ পরিচালনা করেছেন বাংলাদেশ পুলিশের দু’জন এবং উবারের একজন প্রতিনিধি। এখানে সড়ক নিরাপত্তা, ট্র্যাফিক আইনকানুন, অফলাইন ট্রিপ, ট্রিপ ক্যান্সেলেশন ও নগদ টাকা ছাড়া ট্রিপ নিতে রাজি না হওয়া ইত্যাদি বিষয়ে চালকদের সচেতন করে তোলা হয়।
বিগত বছরগুলো জুড়ে, যাত্রীদের নিরাপত্তার জন্য উবার অ্যাপে জাতীয় ইমার্জেন্সি নম্বর ৯৯৯, ট্রিপ ও লোকেশন শেয়ার করার জন্য একটি বিশেষ ফিচার এবং একটি সার্বক্ষণিক সেফটি হটলাইন চালু করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!

বার্ষিক প্রতিবেদন প্রকাশঃ এ বছর সর্বোচ্চ সংখ্যক লেট-নাইট ট্রিপ সম্পন্ন করেছে উবার

আপডেট টাইম : ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :