ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বারবার ভেঙে পড়ছে সোনাহাট সেতু, আবারো বন্ধ ভারী যান চলাচল

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট বেইলী সেতুর পাটাতন আবারও ভেঙে পড়েছে। এর ফলে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৬টার দিকে থেকে সেতুতে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর মাঝখানের একটি পাটাতন ভেঙে পড়ায় উভয় পাশে আটকে পড়েছে দুই শতাধিক পাথর ও কয়লা বোঝাই ট্রাক। এতে সীমান্ত বাণিজ্য এবং স্থানীয় পরিবহন কার্যক্রমে চরম বিপর্যয় দেখা দিয়েছে।

.

স্থানীয় চালক ও ব্যবসায়ীরা জানান, এ ধরনের ঘটনা নতুন নয়। অতীতেও একাধিকবার সেতুর পাটাতন ভেঙে দুর্ঘটনা ও যান চলাচলে বিঘ্ন ঘটেছে। প্রতিবারই কেবল সাময়িক মেরামতের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই সেতুর ওপরই নির্ভর করতে হচ্ছে এলাকাবাসী ও পণ্যবাহী যানবাহনগুলোকে।

.

বর্তমানে ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ থাকলেও হালকা যানবাহন, মোটরসাইকেল ও পথচারীরা সীমিতভাবে চলাচল করছে। কিন্তু সেতুর দুই পাশে যানজট ও জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে।

.

স্থানীয়রা জানান, বিকল্প সড়ক ও নতুন সেতু নির্মাণের কাজ বহু আগেই শুরু হয়েছে, কিন্তু এখনো তা শেষ হয়নি। তাই বাধ্য হয়ে পুরনো বেইলী সেতুর ওপরেই ভরসা রাখতে হচ্ছে।

.

এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, “সেতুর মেরামতের কাজ দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করতে। আজ রাতের মধ্যেই সেতুটি যান চলাচলের উপযোগী করতে পারবো বলে আশা করছি।”

.

তবে সচেতন মহল বলছে, বারবার সংস্কার নয়, এই সেতুর স্থায়ী সমাধান এবং বিকল্প অবকাঠামোর কাজ দ্রুত সম্পন্ন করাই এখন সময়ের দাবি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

বারবার ভেঙে পড়ছে সোনাহাট সেতু, আবারো বন্ধ ভারী যান চলাচল

আপডেট টাইম : ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :