ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বায়তুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ওমরাহ পালন: মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত

আরিফুল ইসলাম জয়:

মানবসেবায় নিবেদিত একটি প্রশংসনীয় প্রতিষ্ঠান বায়তুন নূর ফাউন্ডেশন এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্থিকভাবে অস্বচ্ছল, ধর্মপ্রাণ মুসলমানদের সম্পূর্ণ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছে এই ফাউন্ডেশন। সমাজকল্যাণ ও ধর্মীয় মূল্যবোধকে একসূত্রে গেঁথে বাস্তবায়ন করা এই উদ্যোগ দেশের বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

.

জীবনে একবার হলেও পবিত্র কাবা শরীফ জিয়ারত ও ওমরাহ পালন প্রতিটি মুসলমানের আকাঙক্ষা। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেকের কাছেই এটি অধরাই থেকে যায়। সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করতেই বায়তুন নূর ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগ।

.

২০২৫ সালের ৩১শে মার্চ তৃতীয় বারের মত বিভিন্ন স্থান থেকে আগত বায়তুন-নূর মসজিদে ১০ দিনের ইতেকাফে অবস্থানরত ব্যাক্তিদের মধ্যে হতে লটারির মাধ্যমে মোঃ আজিজুল রহমান কে বাছাই করা হয়। বায়তুন নূর ফাউন্ডেশন কর্তৃক তাদের বিমান ভাড়া, ভিসা, হজ্ব প্রশিক্ষণ, হোটেল, খাবার, গাইড এবং প্রয়োজনীয় সব আনুষঙ্গিক খরচ বহন করা হবে। এই পূর্ণাঙ্গ ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীরা ইতিপুর্বে দুই বছর নির্বিঘ্নে ও অত্যন্ত সুষ্ঠুভাবে ওমরাহ পালন করে দেশে ফিরে এসেছেন।

.

ওমরাহ পালনকারী কয়েকজন অংশগ্রহণকারী বলেন, আমরা কখনো কল্পনাও করিনি যে জীবনে কখনো কাবা শরীফে গিয়ে ওমরাহ করার সৌভাগ্য হবে। বায়তুন নূর ফাউন্ডেশন আমাদের সেই স্বপ্ন পূরণ করেছে। আমরা সৃষ্টিকর্তার নিকট দোয়া করি, এই ফাউন্ডেশন যেন আরও অনেক মানুষের উপকারে আসতে পারে।”

.

বায়তুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মোঃ বায়েজিদ বোস্তামী জানান,
“আমরা বিশ্বাস করি, দান কেবল শিক্ষা, চিকিৎসা, খাবার বা জামাকাপড় দেওয়ায় সীমাবদ্ধ নয়। একজন মুসলমানের আত্মিক চাহিদা ও ইবাদতের আকাঙক্ষাকেও মূল্য দিতে হবে। আমাদের এই ফ্রি ওমরাহ কর্মসূচি সেই চিন্তার ফসল। আমরা চাই, যাদের সামর্থ্য নেই, তারাও যেন একবার আল্লাহর ঘরে গিয়ে ইবাদতের স্বাদ নিতে পারেন।”

.

তিনি আরও বলেন, এই কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পাশাপাশি আগামী বছরে আরও বৃহৎ পরিসরে ফ্রি ওমরাহ কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে।

.

উল্লেখ্য, বায়তুন নূর ফাউন্ডেশন ২০১৮ সাল ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ, এতিম ও বিধবাদের সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফ্রি ওমরাহ কর্মসূচি তাদের সেবামূলক উদ্যোগগুলোর মধ্যে অন্যতম। এই উদ্যোগ সমাজের হৃদয়ে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। বিশেষ করে যারা অর্থের অভাবে জীবনে কখনো পবিত্র কাবা শরীফে যাওয়ার সুযোগ পাননি, তাদের জন্য এই ওমরাহ ছিল এক অমূল্য আশীর্বাদ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

বায়তুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ওমরাহ পালন: মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত

আপডেট টাইম : ১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :