মোঃ নুরুল ইসলাম:
ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর রহমানিয়া মাদ্রাসায় মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব আ. লতিফ মাওলানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢেউখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদ্রাসা হলো দ্বীন রক্ষার কারখানা। আমাদের দেশে দ্বীন ইসলামের যতটুকু হেফাজত রয়েছে, তার পেছনে মাদ্রাসাগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নববী যুগ থেকে শুরু করে প্রায় দেড় হাজার বছর ধরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ইসলামকে সংরক্ষণ করে আসছে। মাদ্রাসাসমূহ ন্যায়নীতি, ইনসাফ, সুবিচার ও সৎ জীবনযাপনের শিক্ষা দেয় এবং সমাজে সচেতন জনমত গড়ে তুলতে ভূমিকা রাখে।”
সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের ইমান-আমল ও তাকওয়াভিত্তিক জীবন গঠনের আহ্বান জানানো হয়। পাশাপাশি ইলমে নববীর খেদমত, দাওয়াত ও তাবলিগ, দেশ, উম্মাহ এবং মানবতার কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুরচর বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজাহার চাকলাদার, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার 





















