ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফলোআপ

বাবা হাতে মা খুনের ২৫ বছর পর ছেলের হাতে খুন হলেন বাবা

রাজশাহীর বাঘায় আজিজুল আলম আসতুল (৫৭) এর মরদেহ উদ্ধারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে বাবাকে খুনের দায়ভার স্বীকার করেছে নিহতের ছোট ছেলে তারেক রহমান সনি । মরদেহ উদ্ধারের পর নিহতের সন্দেহভাজন ছোট ছেলে তারেক রহমান সনিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে তার বাবাকে খুন করেছে বলে স্বীকার করে।

পুলিশ জানায়, শুক্রবার (১২ মে) উপজেলার চক আমোদপুর গ্রামের শহিদুল ইসলামের পুকুর পাড় থেকে আজিজুল আলম আসতুল এর মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের ছোট ছেলে তারেক রহমান সনিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে নিহতের বড় ছেলে ফারুক হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছে। আজিজুল আলম আসতুল উপজেলার চক আমোদপুর গ্রামের মৃত ইয়াকুব প্রামানিকের ছেলে।

ফারুক হোসেন জানান, ১৯৯৮ সালে তার মা পারুল বেগমকে কুপিয়ে হত্যা করেন বাবা আজিজুল আলম আসতুল। হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। বছর দু’য়েক আগে সরকারের বিশেষ ব্যবস্থাপনায় মুক্তি পেয়ে বাড়িতে আসেন। তারপর থেকে তিনি অস্বাভাবিক আচরন করতে থাকেন। তাকে শিকলবন্দী করে রাখা হতো। মাস খানেক আগে ঘরের জানালা ভেঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর থেকে এলাকার গাছতলায় থাকতেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, মরদেহের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ দেখে হত্যার সন্দেহ করা হয়। পরে নিহতের সন্দেহভাজন ছোট ছেলে তারেক রহমান সনিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানায়,ঘটনার রাতে তার বাবা তাকে মারপিট করলে সে বাবাকেও খড়ি দিয়ে মুখে ও ঘাড়ে মারপিট করে। মারা যাওয়ার পর পুকুর পাড়ে মরদেহ ফেলে রেখে আসে। খুনের দায় স্বীকার করে তারেক রহমান সনি জানায়, তার বাবা কারামুক্ত হয়ে বাড়িতে আসার পর অস্বাভাবিক আচরনসহ তাকে মারপিট করতো। অন্যদিকে মাকে হত্যার পর সে (তারেক রহমান সনি) নিজেও স্বাভাবিক থাকতে পারেনি। ওসি জানান, নিহতের বড় ছেলে ফারুক হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

ফলোআপ

বাবা হাতে মা খুনের ২৫ বছর পর ছেলের হাতে খুন হলেন বাবা

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :