ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাধাইড় ইউপি চেয়ারম্যানের নাম ভাঙিয়ে মাটি বাণিজ্যে !

রাজশাহীর তানোরের বাধাইড়  ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর শশ্বানপাড়া গ্রামের শাজাহান আলীর বিরুদ্ধে ফসলী জমির মাটি কেটে  বিক্রি ও মাটি পরিবহনে কাঁচা-পাকা রাস্তা নষ্টের অভিযোগ উঠেছে। পুলিশ প্রশাসন ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের  নাম ভাঙিয়ে এসব অবৈধ মাটি বাণিজ্যে করা হচ্ছে বলেও গ্রামবাসি অভিযোগ তুলেছে। এদিকে ভেকু মেশিন (মাটিকাটা যন্ত্র) ও অবৈধ ট্রাক্টরের বিকট শব্দে জনজীবন অতিষ্ঠ। অন্যদিকে ট্রাক্টরে মাটি বহনের সময় মাটি রাস্তায় পড়ে রাস্তা নষ্ট ও ধুলাবালিতে পরিবেশ দুষণে বাসা বাড়িতে থাকায় থাকা হয়ে পড়েছে। এ ঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ফসলি জমিতে পুকুর খনন বা মাটি বন্ধ রয়েছে। কোথাও কোনো পুরাতন পুকুর পুনঃখনন বা কৃষি জমির মাটির কাটতে চাইলে তা যথাযথ নিয়ম মেনে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে তারপর অনুমোদন নিতে হয়। সেখানেও বলা থাকে মাটি যেনো কোনো পাকা বা কাঁচা রাস্তায় না উঠে। অথচ এসব নিয়মনীতি লঙ্ঘন ও পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধ মাটি বানিজ্যে করছে শাজাহান আলী। এমনকি তার বাড়ি থেকে আবাসিক সংযোগের তিনটি মটর থেকে কৃষি জমিতে সেচ বাণিজ্যে করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে শাজাহান আলী বলেন, এসপি- ডিসি কেউ তার মাটি কাটা বন্ধ করতে পারবে না। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান ও মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্র থেকে অনুমোদন নেয়া আছে। তিনি আরো বলেন, রাস্তা নস্ট হলে সরকার ঠিক করবে এখানে সাংবাদিক বা গ্রামের মানুষের সমস্যা কি। এ বিষয়ে জানতে চাইলে বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, তিনি কাউকে কোনো মাটি কাটার অনুমতি দেননি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাধাইড় ইউপি চেয়ারম্যানের নাম ভাঙিয়ে মাটি বাণিজ্যে !

আপডেট টাইম : ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :