ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাণিজ্য মেলায় সাংবাদিকের উপর হামলা, হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে অবস্থিত বাণিজ্য মেলায় বেসরকারি টেলিভিশনের সাংবাদিক জয়নাল আবেদীন জয়ের উপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও হামলার শিকার জয়নাল আবেদীন জয় বাদী হয়ে ইগলু আইসক্রিম কোম্পানির স্টাফসহ ৫ জনকে নামীয় ও ২০/২৬ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।

এদিকে, হামলার ঘটনায় পুলিশ বায়েজিদ হাসান, মুবিন, শাকিব সরকার ও জনি নামে চারজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়। এতে করে রূপগঞ্জে কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় অভিযোগ করে জানান, মেলায় গত ৩১ জানুয়ারি শুক্রবার সকালে প্রবেশ টিকিট না কেটে ইগলু আইসক্রিম স্টলের কর্মচারীরা মেলায় জোরপূর্বক প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ভিডিও জার্নালিষ্ট আহমেদ জুলহাস মোবাইলে ভিডিও করতে গেলে ঈগলু কর্মচারী মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এ সময় ঘটনা জানতে জয় সেখানে গেলে ঈগলুর ১৫/২০ কর্মচারী তার উপর চড়াও হয়। হামলাকারীরা জয়নাল আবেদীন জয়কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে এবং তার মাথায় প্রচণ্ড আঘাত করে।

এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে ঈগলুর কর্মচারীদের হাতাহাতির ঘটনা ধারণকৃত মোবাইল ফোন ও ক্যামেরা তারা ভাঙচুর করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। খবর পেয়ে পুলিশ হামলার শিকার জয়নাল আবেদীন জয়কে উদ্ধার করে। পরে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ইগলুর স্টোর সহকারী কুমিল্লা জেলার আলমগীর সরকারের ছেলে সাকিব হোসেন (২৭), মার্কেটিং ম্যানেজার নাটোর জেলার বলাড়িপাড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মবিন হাসান (২৬) ও ট্রেড সেলস ম্যানেজার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামের মোশারফ মোল্লার ছেলে বায়েজিদ হাসান (৩১) এবং নিউ মার্কেটের কর্মচারী জনিকে আটক করে পুলিশ। পরে রাতেই আটককৃত ওই চারজনকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের ছেড়ে দেওয়া হয়। এখন অভিযোগ দেওয়া হয়েছে, আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

error: Content is protected !!

বাণিজ্য মেলায় সাংবাদিকের উপর হামলা, হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :