ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

আব্দুল হামিদ মিঞা:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার বাঘা পৌরসভায় সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। পৌরসভার সুবিধাভোগী ৪ হাজার ৬৮৫ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১-০৫-২০২৬) চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রকৌশলী তাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মুকুল হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রকৌশলী তাজুল ইসলাম জানান, সকাল থেকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পৌরসভার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত থেকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত দুস্থদের মাঝে এই চাল বিতরণ নিশ্চিত করেন।

বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ঈদের আগে সরকারের এই মানবিক সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকার অসহায় মানুষ।

প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে নিম্ন আয়ের ১৪ হাজার ১৪০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে বাঘা পৌরসভায় ৪ হাজার ৬২৫, আড়ানি পৌরসভায় ৩ হাজার ৮৫, বাজুবাঘা ইউনিয়নে ৬৬৫, গড়গড়ি ইউনিয়নে ৮২০, পাকুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১৬, মনিগ্রাম ইউনিয়নে ১ হাজার ৪৮২, বাউসা ইউনিয়নে ১ হাজার ৪২৫, আড়ানি ইউনিয়নে ৫২২ এবং চকরাজাপুর ইউনিয়নে ৫০০ সুবিধাভোগী পরিবার সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভিজিএফের চাল পাবে।

প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির জানান, সোমবার থেকে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

বাঘা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

আপডেট টাইম : ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :