ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৮, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:**

বাঘা উপজেলায় মাদক ও অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দিবাগত রাত সাড়ে ১টা থেকে ভোররাত পর্যন্ত বাঘা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রাকিব (২৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। জিআর-১৬৩/২১ নম্বর মামলায় বিজ্ঞ আদালত তাকে এ সাজা দেন।

এছাড়াও একই অভিযানে পরোয়ানাভুক্ত আরও ৭ জনকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মিলন হোসেন (২৮), পিতা: আকবর আলী, গ্রাম: আলাইপুর, ইউনিয়ন: পাকুরিয়া; মো. জালাম (৫২), পিতা: নইমুদ্দিন, গ্রাম: মিলিকবাঘা, পুরাতন বাসস্ট্যান্ড; মো. বাবুল হোসেন, পিতা: আয়েব উদ্দিন, গ্রাম: পুরাতন বাসস্ট্যান্ড, বাঘা পৌরসভা; মিলন মিয়া, পিতা: জান মোহাম্মদ, গ্রাম: বাউসা মিয়াপাড়া; মো. বজলুল, পিতা: নজরুল ইসলাম, গ্রাম: আলাইপুর, ইউনিয়ন: পাকুরিয়া; আলতাব হোসেন, পিতা: মৃত মহসিন আলী, গ্রাম: তুলসীপুর, ইউনিয়ন: মনিগ্রাম; এবং আনোয়ার হোসেন, পিতা: শামসুল আলম, গ্রাম: আটঘড়ি, ইউনিয়ন: মনিগ্রাম।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সকলের বাড়ি রাজশাহী জেলায়।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৩ জুলাই) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহাজাহান আলী (বিপিএম) এবং রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও অপরাধ নির্মূলে বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন সাজাপ্রাপ্ত এবং ছয়জন মাদক মামলার আসামি। তিনি জানান, যেকোনো অপরাধ দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাঘা গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৮, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :