ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘা থানায় চোরাই মাল উদ্ধারসহ ইয়াবা, ওয়ারেন্ট ও অন্যান্য মামলায় গ্রেফতার ৭

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর পুলিশ সুপার নাঈমুল হাছান-এর দিক নির্দেশনায় এবং বাঘা থানার অফিসার ইনচার্জ জনাব সেরাজুল হকের নেতৃত্বে বাঘা থানা পুলিশের একটি বিশেষ টিম গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত (৮ জুলাই রাত থেকে ৯ জুলাই ) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মাল উদ্ধারসহ ইয়াবা, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে মোট ৭ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত ৪ জুলাই দিবাগত রাতে বাউসা ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামের মানিকুর রহমানের বাড়ি থেকে একটি ল্যাপটপ চার্জার, একটি ইলেকট্রিক চুলা, একজোড়া স্পিকারসহ অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জুলাই বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের ইস্তা মণ্ডলের ছেলে নাঈম ইসলাম (৩০) এবং একই ইউনিয়নের তেতুলিয়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩০)-কে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া ইলেকট্রিক চুলা, স্পিকার ও ল্যাপটপের চার্জার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে।

অপরদিকে মাদকবিরোধী অভিযানে মনিগ্রাম ইউনিয়নের হাবাশপুর গ্রাম থেকে মাহবুবুর রহমানের ছেলে মোঃ মারুফ (২০)-কে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও এনআই অ্যাক্টের পরোয়ানাভুক্ত আসামি বাজুবাঘা ইউনিয়নের বাজুবাঘা উত্তরপাড়া গ্রামের মৃত হযরত আলী শেখের ছেলে আব্দুল করিম এবং চকছাতারি গ্রামের আব্দুস সামাদ সরকারের ছেলে সিরাজুল ইসলামকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

একইসাথে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় আড়ানী এলাকা থেকে নাটোর জেলার লালপুর থানার কেশব মিলকিপাড়া গ্রামের ওমর কবিরাজের ছেলে কামরুল ইসলাম (৩২) এবং বাগাতিপাড়া থানার পেয়ারবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সোহেল রানা (৩৭)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকলকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বাঘা থানা পুলিশ নিশ্চিত করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

বাঘা থানায় চোরাই মাল উদ্ধারসহ ইয়াবা, ওয়ারেন্ট ও অন্যান্য মামলায় গ্রেফতার ৭

আপডেট টাইম : ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :