ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও বিভিন্ন অনিয়ম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

সভায় সরকারের খাল খনন ও বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে অবৈধ পুকুর খনন, বালি উত্তোলন, সড়কসহ বিভিন্ন নির্মাণকাজে অনিয়ম, মাদক, ইমো হ্যাকার, ফুটপাত দখল, ভেজাল পণ্য ক্রয়-বিক্রয়, যানজট, পরিবেশ দূষণ, বিদ্যুতের লোডশেডিং এবং বাল্যবিবাহসহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক বলেন, “অপরাধীদের নাম বলেন, ব্যবস্থা নেব। শুধু প্রশাসনের ওপর নির্ভর না হয়ে আপনাদেরও নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাহলেই সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।”

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসন সর্বদা জনগণের পাশে আছে।”

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, “মাদক ও ইমো হ্যাকারসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে।”

আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার বলেন, “চোরাচালান প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, মৎস্য কর্মকর্তা তহুরা হক, প্রকৌশলী এজাজুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর, পল্লী বিদ্যুৎ বাঘা জোনের ডিজিএম মনিরুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর শাখার সাধারণ সম্পাদক অপূর্ব সাহা, প্রধান শিক্ষক এমদাদুল হক এবং বিএনপির মহিলা নেত্রী শিরিনা আক্তার শাপলাসহ অনেকে উপজেলার উন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

এর আগে জেলা প্রশাসক বাইসাইকেল, হুইলচেয়ার, সেলাই মেশিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি বিতরণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :