আপডেট টাইম :
০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
২৩৫
বার পঠিত
বাঘার মাটির নীচে প্লাস্টিকের ড্রামে রাখা ৩২৮ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত নারি মাদক ব্যবাসায়ী গ্রেপ্তার করেছে
রাজশাহীর বাঘায় রোববার (২৫ আগস্ট ২০২৪) ভোর ৫টায় উপজেলার পাকুড়িয়া গ্রামে অপারেশন পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩২৮ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ সোনা ভানু(২৭) কে গ্রেপ্তার করেছে, -৫, রাজশাহী, সিপিএসসির একটি অপারেশন দল। এ সময় ওই নারির স্বামী শহিদুল ইসলাম (৪৫) (পিতা-মোঃ নুর জামাল) পালিয়ে যায়। আলামত হিসেবে ১ টি, মোবাইল, ১ টি সীম ও ২টি প্লাস্টিকের ড্রাম জব্দ করা হয় । উদ্ধার করা ফেন্সিডিলগুলো অভিনব কায়দায় বসতবাড়ীর আঙ্গিনায় মাটির নীচে পুতে রাখা প্লাস্টিকের ড্রামে রাখা ছিল। র্যাব সুত্রে জানা যায়, স্বামী-স্ত্রী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পারিবারিক ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। আরও পড়ুনঃ তানোর বিএনপি নেতা মিজানের বিরুদ্ধে প্রোপাগান্ডা জনমনে ক্ষোভ এ বিষয়ে ধৃত ও পলাতক অসামীর বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে। অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, র্যাবের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে।
রাজশাহীর বাঘায় রোববার (২৫ আগস্ট ২০২৪) ভোর ৫টায় উপজেলার পাকুড়িয়া গ্রামে অপারেশন পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩২৮ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ সোনা ভানু(২৭) কে গ্রেপ্তার করেছে, -৫, রাজশাহী, সিপিএসসির একটি অপারেশন দল।
এ সময় ওই নারির স্বামী শহিদুল ইসলাম (৪৫) (পিতা-মোঃ নুর জামাল) পালিয়ে যায়। আলামত হিসেবে ১ টি,
মোবাইল, ১ টি সীম ও ২টি প্লাস্টিকের ড্রাম জব্দ করা হয় । উদ্ধার করা ফেন্সিডিলগুলো অভিনব কায়দায় বসতবাড়ীর আঙ্গিনায় মাটির নীচে পুতে রাখা প্লাস্টিকের ড্রামে রাখা ছিল।
র্যাব সুত্রে জানা যায়, স্বামী-স্ত্রী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পারিবারিক ভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য।
এ বিষয়ে ধৃত ও পলাতক অসামীর বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে। অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, র্যাবের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে।