দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
১৫
বার পঠিত
বাঘায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ২ লক্ষ টাকা অর্থদণ্ড
আব্দুল হামিদ মিঞাঃ রাজশাহীর বাঘায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ( ০৯/০৭/২৬ ) বিকালে বাঘা থানা পুলিশের সহযোগিতায় গড়গড়ি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে আটক ২ ব্যক্তির প্রত্যেককে এক লক্ষ করে মোট ২০০০০০/- (দুই লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডিতরা হলো -নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্ৰামের অনিলের ছেলে কৃষ্ণ ও একই উপজেলার দুড়দুড়িয়া গ্ৰামের আবুলের ছেলে আরিফুল। আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। তিনি জানান,বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১)ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ( ০৯/০৭/২৬ ) বিকালে বাঘা থানা পুলিশের সহযোগিতায় গড়গড়ি ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে আটক ২ ব্যক্তির প্রত্যেককে এক লক্ষ করে মোট ২০০০০০/- (দুই লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।
দন্ডিতরা হলো -নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্ৰামের অনিলের ছেলে কৃষ্ণ ও একই উপজেলার দুড়দুড়িয়া গ্ৰামের আবুলের ছেলে আরিফুল। আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। তিনি জানান,বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১)ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।