ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘার পদ্মার চরে গুলির পর একজন নিখোঁজের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে গভীর রাতে গুলির ঘটনা ঘটেছে। এর পর থেকে স্বপন বেপারী (৪০) নামে একজনকে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থল এলাকায় রক্তের আলামত দেখে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হওয়ার পর মৃত অথবা জীবিত অবস্থায় তাকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে এ ঘটনা ঘটে। নিখোঁজ স্বপন বেপারী কালিদাসখালী গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ১৫/১৬ জনের সশস্ত্র একটি দল দুটি ট্রলারযোগে পদ্মার চর এলাকার কালিদাসখালী গ্রামে প্রবেশ করে। এ সময় তাদের লক্ষ্য করে টর্চলাইটের আলো ধরেন স্বপন বেপারী নামে একজন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্বপনের চিৎকারে প্রতিবেশী জিয়াউল হক এগিয়ে যান। পরে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এর পর থেকে স্বপনকে আর পাওয়া যায়নি।

স্বপনের বাবা সিদ্দিক বেপারী বলেন, “ঘটনাস্থল এলাকায় রক্তের আলামত দেখে ধারণা করছি, দুর্বৃত্তদের দল আমার ছেলে স্বপনকে গুলিবিদ্ধ অবস্থায় তুলে নিয়ে গেছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে স্বপন মাদক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন। বাড়ি সংলগ্ন তার একটি মুদির দোকান রয়েছে। তবে তিনি মাদক ব্যবসা ও নেশায় আসক্ত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, “পদ্মার চরে বালুঘাট কেন্দ্র করে চর এলাকায় প্রায়ই দুর্বৃত্তদের তৎপরতা দেখা যায়। এর আগেও দখলদারিত্বের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একাধিকবার ডাকাতির ঘটনাও ঘটেছে।”

জিয়াউল হক বলেন, “কাজের সুবাদে নদীতে যাওয়া-আসা করতে হয়। সেক্ষেত্রে নিরাপত্তার অভাব রয়েছে।” তবে নিরাপত্তাজনিত কারণে তিনি এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি।

চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার বলেন, “দুর্বৃত্তদের দাপটে চরের মানুষ নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে। আবারও গুলির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”

তাকে উদ্ধারে থানা পুলিশ ও নৌ পুলিশের অভিযান চলছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) বেলা সাড়ে ৪টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

চারঘাট সার্কেলের এএসপি খালেদ হুসাইন মুঠোফোনে জানান, এ ব্যাপারে বাঘা থানায় মামলা দায়ের করা হচ্ছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, নিখোঁজ স্বপনের বাবা সিদ্দিক বেপারী বাদী হয়ে জখম করে অপহরণের অভিযোগে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্রোপচারের পর বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে নয়েস ক্যান্সেলিং হেডফোন

error: Content is protected !!

বাঘার পদ্মার চরে গুলির পর একজন নিখোঁজের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট টাইম : ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :