ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘার দুই মাদক সম্রাট ৬৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক

রাজশাহীর বাঘা উপজেলার শীর্ষ দুই মাদক সম্রাটকে ৬৭৭ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী একটি অপারেশন দল। আটককৃত-  আলম হোসেন (৪৫) ও  মিঠুন আলী (৩০)  বাঘা উপজেলার সীমান্ত এলাকার আলাইপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (০৮-০২-২০২৪) রাতে নাটোর জেলার বড়াইগ্রাম থানার কয়েন বাজার এলাকা থেকে তাদের  আটক করা হয়।
সূত্রে জানা গেছে, র‌্যাব-৫, রাজশাহীর  অপারেশন দল,  র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার মাধ্যমে জানতে পারেন যে, মাদকদ্রব্য ফেন্সিডিলের একটি চালান নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন কয়েন বাজার হয়ে জোনাইল বাজারের দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের টহল দল ০৮ ফেব্রুয়ারি রাত পোনে ৮ টার দিকে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন কয়েন বাজার এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে দু’জন ব্যক্তিকে আটক করেন।
জিজ্ঞাসাবাদে তাদের আচরণ অসংলগ্ন হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে তাদের হেফাজত হতে ১০০ বোতল ফেন্সিডিল দুইটি মোবাইল, চারটি সীম কার্ড এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ আসামী  আলম হোসেন (৪৫), পিতা-মৃত রিয়াজ উদ্দিন মন্ডল ও  মিঠুন আলী (৩০), পিতা-মোঃ লুৎফর রহমান, উভয় সাং-আলাইপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহীদ্বয় কে আটক করেন।
এ ঘটনার পর  জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা জানায় যে, মোঃ মিঠুন আলী (৩০) এর বসত বাড়িতে আরো মাদকদ্রব্য ফেন্সিডিল লুকায়িত আছে। পরবর্তীতে আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে, রাত ১২.৩০ ঘটিকায় রাজশাহী বাঘা থানার আলাইপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ মিঠুন আলীর বসত বাড়ির শয়ন ঘর হতে ৫৭৭ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ দিয়ে সর্বমোট  ফেন্সিডিল  দাড়ায় ৬৭৭ বোতল।
এদিকে র‌্যাবের একজন মুখপাত্র জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা জব্দকৃত আলামত ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে, যা  উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় বাঘা সীমান্ত এলাকার চিহৃত ও পেশাদার মাদক ব্যবসায়ী। এলাকার মানুষ তাদেরকে মাদক সম্রাট বলে চেনে-জানে। তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে বলেও স্বাক্ষীদের সামনে অকপটে স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত  করেন র‌্যাব।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাঘার দুই মাদক সম্রাট ৬৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক

আপডেট টাইম : ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :