ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘার চরাঞ্চলে এক রাতে পাঁচ দোকানের তালা ভেঙে নগদ টাকা, মনিটরসহ মূল্যবান মালামাল চুরি

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় এক বাজারে একই রাতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে নগদ টাকা, মনিটরসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। বিরামহীন বৃষ্টির সুযোগে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা, মনিটরসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।

এ বিষয়ে মঙ্গলবার(১৫-০৭-২০২৫) সেলিম সরকার বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। সোমবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর নতুন বাজারে চুরির এই ঘটনা ঘটে।

ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো-সেলিম সরকারের কসমেটিকস,বিকাশ ও ইলেট্রনিক্স,মালেক সরকারের সারের দোকান,আব্দুস সামাদের চায়ের দোকান,মহিদুল ইসলামের ভুট্রার গোডাউন,আবু বক্করের কাপড়ের দোকান। এর মধ্যে -সেলিম সরকারের নগদ ১০ হাজার টাকাসহ দেড় লাখ টাকা, আব্দুস সামাদের ৯০ হাজার টাকা দামের দুইটা মনিটর ও আবু বক্করের ৬০ হাজার টাকা মিলে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। অপর দুই দোকানে তালা ভাঙলেও কোন মালামাল চুরি হয়নি।

এ ঘটনায় ব্যবসায়ী মহিদুল ইসলাম জানান, বিরামহীন বৃষ্টির কারণে রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। ভোরে বাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে আসা মুসল্লিরা কয়েকটি দোকানের অর্ধেক সাটার খোলা দেখে সংবাদ দেন। পরে তারা দোকানে এসে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকা দেখে নগদ টাকাসহ মালামাল চুরির বিষয়ে নিশ্চিত হন।

আবু বক্কর সিদ্দিক বলেন, বাজারটি নতুন হওয়ায় কোন নৈশ প্রহরী নিযুক্ত করা হয়নি। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে চুরির সাথে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে ফলো-অন করিয়ে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

error: Content is protected !!

বাঘার চরাঞ্চলে এক রাতে পাঁচ দোকানের তালা ভেঙে নগদ টাকা, মনিটরসহ মূল্যবান মালামাল চুরি

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :