ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ১ হাজার ১৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার মাদক চক্রের এক নারিসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় আমদানি নিষিদ্ধ ১(এক) হাজার ১৭৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক চক্রের এক নারিসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী র‌্যাব-৫ এর অপারেশন দল। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামের শওকত আলীর ছেলে রুবেল ইসলাম (৩২), বারশত দিয়াড় (বারোশি পাড়া) গ্রামের আরমান আলীর ছেলে সোহেল রানা @ রানা(৩০) ও পাকুড়িয়া গ্রামের শহিদুল ইসলামে স্ত্রী মোছাঃ সোনা ভানু (২৭)।

রোববার (২৫ আগস্ট ২০২৪) পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল এবং তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য।

র‌্যাব সুত্রে জানা যায়,রোববার বিকেল ৫টায় আলাইপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ বোতল ফেন্সিডিলসহ রুবেল ইসলাম ও সোহেল রানা @ রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আলামত হিসেবে তাদের কাছ থেকে ২ টি মোবাইল,৩ টি সীম জব্দ করা হয়।

একই দিন ভোর ৫টায় উপজেলার পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ৩২৮ বোতল ফেন্সিডিলসহ সোনা ভানু (২৭)কে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই নারির স্বামী শহিদুল ইসলাম (৪৫) (পিতা-মোঃ নুর জামাল) পালিয়ে যায়। আলামত হিসেবে ১ টি মোবাইল, ১ টি সীম ও ২টি প্লাস্টিকের ড্রাম জব্দ করা হয়। অভিনব কায়দায় বসতবাড়ীর আঙ্গিনায় মাটির নীচে পুতে রাখা প্লাস্টিকের ড্রামে ফেন্সিডিল রেখে ব্যবসা করছিল । তারা স্বামী-স্ত্রী মিলে মাদক ব্যবসায় জড়িত।

এ বিষয়ে ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে বাঘা থানায় পৃথক দুটি মামলা রজু করা হয়েছে। অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান,র‌্যাবের পক্ষ থেকে মামলা দুটি দায়ের করা হয়েছে। আসামীকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আধঘণ্টা আগেই নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবে এলেন ইশরাক হোসেন

error: Content is protected !!

বাঘায় ১ হাজার ১৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার মাদক চক্রের এক নারিসহ তিনজন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :