ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় হাসুয়া দিয়ে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

রাজশাহীর বাঘায়, ধারালো হাসুয়া দিয়ে বাবাকে হত্যার দায়ে ছেলে শুকুর আলী পাকা (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮-৮-২৩) দিবাগত রাত সাড়ে ১২ টায় মীরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৯-৮-২০২৩) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার পর পলাতক ছিল শুকুর আলী পাকা । পরে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত রুস্তম আলী পাকা (৭০) উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জের হরিরামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শুকুর আলী পাকা তার বাবার গাছ বিক্রি করে টাকা নিতে চাচ্ছিল। বাবা রুস্তম আলী গাছ বিক্রি করে টাকা দিতে রাজি হননি। এ নিয়ে সোমবার দিবাগত রাতে বাবা-ছেলের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে রুস্তম আলীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে শুকুর আলী পাকা। ঘটনার পর শুকুর আলী পাকা পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর শোকে কাতর পুরো পরিবার। বাবাকে হত্যা করে শুকুর আলী পাকা গেল জেল হাজতে। এক ছেলে আর এক মেয়ে নিয়ে বিপাকে পড়েছে শুকুর আলী পাকার স্ত্রী রিপা খাতুন। কোথায় দাড়াবে সে ।

রিপা খাতুন বলেন, পেয়ারার ব্যবসা করার জন্য বাবার ৬টি মেহগিনির গাছ বিক্রি করতে চেয়েছিলেন শুকুর আলী পাকা।

মামলার তদন্তকারি অফিসার উপরিদর্শক (এস আই) সাইদুল ইসলাম জানান, নিহতের অপর ছেলে নজরুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করেছেন। এ মামলায় শুকুর আলী পাকাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার কথা স্বিকার করেছে শুকুর আলী পাকা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

বাঘায় হাসুয়া দিয়ে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :