ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহত

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে জুসি খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের খোদ্দর্ বাউসা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুসি খাতুন ওই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। নিহতের দুই সন্তান রয়েছে। ৮ বছরের ছেলের নাম জিহাদ ও দেড় বছরের ছেলের নাম জয়েন। জুসি খাতুনের বাবার বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর ইউনিয়নের নিমতলা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনজিওর কিস্তির টাকা দেওয়া- নেওয়া নিয়ে স্বামী—স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। জহুরুলের বাবা আনছার আলী ও মা জায়মা বেগম জানান , কিস্তির টাকা নিতে এনজিওর লোক বাড়িতে এসেছিল। টাকা দিতে না পারায় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে জহুরুল উত্তেজিত হয়ে হাঁসুয়া দিয়ে স্ত্রীর গলায় কোপ দেন। ঘটনাস্থলেই জুসি খাতুনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পর রক্তমাখা হাঁসুয়া হাতে নিয়ে জহুরুল স্থানীয় চায়ের দোকানে গিয়ে বসে বলেন, আজ থেকে আমি স্বাধীন ।

চা দোকানদার রফিকুল ও ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোর্দ বাউসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য রিমেল আলী বলেন, কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত ওসি) সুপ্রভাত মন্ডল বলেন, লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

স্থানীয় ইউপি সদস্য জালালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে ডাকাতি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

error: Content is protected !!

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহত

আপডেট টাইম : ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :