ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় স্ত্রী হত্যা মামলার কারামুক্ত আসতুলের লাশ উদ্ধার

রাজশাহীর বাঘায় আজিজুল আলম (আসতুল) (৫৭) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ মে) সকালে উপজেলার চক আমোদপুর গ্রামের শহিদুল ইসলামের পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার চক আমোদপুর গ্রামের মৃত ইয়াকুব প্রামানিকের ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহাজন নিহতের ছেলে সনি হোসেনকে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে একই গ্রাামের আমজাদ হোসেনের ছেলে খায়রুল ইসলাম পুকুরের ধার দিয়ে যাওয়ার পথে তার লাশ দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়। স্থানীয়রা গিয়ে লাশ আজিজুল আলম (আসতুল) এর বলে সনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়।

জানা যায়, ১৯৯৮ সালে আজিজুল আলম (আসতুল) তার স্ত্রী পারুল বেগমকে কুপিয়ে হত্যার দায়ে যাবত জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি ছিল। করোনাকালীন সময়ে সরকারে বিশেষ ব্যবস্থাপনায় মুক্তি পেয়ে বছর দু’য়েক আগে ছাড়া পায়। তারপর থেকে মানষিক ভারসাম্যহীনভাবে এখানে সেখানে ঘুরে বেড়াতো। এ অবস্থায় নিহতের দুই ছেলে ফারুক হোসেন ও সনি হোসেন বাড়িতে শিকলবন্দী করে রাখতো। মাস খানেক আগে ঘরের জানালা ভেঙ্গে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে সে আর বাড়ি ফিরেনি।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, লাশের মাথা, মুখ, চোখ, গলা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ ছিল। লাশ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি। তার ছেলে সনি হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

বাঘায় স্ত্রী হত্যা মামলার কারামুক্ত আসতুলের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :