ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় শালিস বৈঠকে জমি জমা নিয়ে সংঘর্ষে ৪ নারিসহ আহত ১২

রাজশাহীর বাঘায় জমি জমা নিয়ে শালিস বৈঠকে সংঘর্ষে ৪ নারিসহ অন্তত ১২জন আহত হয়েছে। গুরুতর আহত ২নারিসহ ৪জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার(২৬-৮-২০২৩) সকাল ১১ টায় উপজেলার পীরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সকালে পৈত্রিক জমি জমার হিসেবে নিয়ে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। কাগজপত্র দেখাকালিন সময়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মকছেদ আলী (পিতা মৃত সেরফান) ও তার ছেলেরা দেশীয় তৈরি ফালা,হাসুয়া ও বাঁেশর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে অপর পক্ষকে মারপিট করে। এতে আহত হন,মুনসুর রহমান(৫৫), রুজদার আলী(৫২), ও তার স্ত্রী আফরোজা বেগম(৬০) রাসেল (২৮), ফাতেমা বেগম, রাশিদুল ইসলাম(২৯), পারুল বেগম(৩০),আব্দুর রাজ্জাক(৩০), বাপ্পি রহমান(২৪), আখি খাতুন(২৫) বজলুর রহমান(৪৫) একরামুল হক(৩৫)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানকার চিকিৎসক ডাঃ মল্লিকা সরকার জানান, গুরুতর আহত মুনসুর রহমান, আফরোজা বেগম, রাসেল আহমেদ ও ফাতেমা বেগমকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও বজলুর রহমান ও একরামুল হককে সরাসারি রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শালিসে উপস্থিত স্থানীয় মেম্বর আব্দুর রহমান জানান, ওই গ্রামের মৃত সেরফান আলী ও এরফান আলী প্রায় ৩০ বিঘা জমি রেখে মারা যায়। সেরফান আলীর সেই সম্পত্তি ভাগ বাটোয়ারার আগে তার দুই ছেলে ইন্তাজ আলী ও মুনতাজ আলী মারা যায়। সেরফান আলীর জীবিত অপর ছেলে মকছেদ আলীর কাছ থেকে জমির হিসেব বুঝে নিতে চান ইন্তাজ আলী, মুনতাজ আলী ও এরফান আলীর ছেলে-মেয়েরা। ৪ বার শালিস বসেও সমাধান করতে না পেরে সর্বশেষ শনিবার সকালের দিকে বিষয়টি নিষ্পত্তির জন্য উভয়ের উপস্থিতিতে শালিস বৈঠক বসে। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মকছেদ আলী ও তার ছেলেরা হামলা করে। এতে হাতাহাতির ঘটনা ঘটে। তাদের থামিয়ে দিয়ে শালিস স্থগিত রেখে লোকজন চলে যায়। পরে উভয় পক্ষ দেশীয় তৈরি ফালা,হাসুয়া ও বাঁেশর লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রুজদার আলী জানান, পুরো সম্পত্তি বুঝে না দিয়ে দখলে রেখে ভোগ করছেন তার চাচা মকছেদ আলী। সম্পত্তি বুঝে নেওয়ার জন্য শালিস ডাকলে তাদের উপর হামলা চালায়। মকছেদ আলী জানান,ভাই জীবিত থাকাকালিন সময়ে সম্পতি বুঝে নিয়েছে। এর পরেও পাবে বলে দাবি করে। তবে বাটোয়াটারা দলিল হয়নি বলে জানান তিনি।

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

বাঘায় শালিস বৈঠকে জমি জমা নিয়ে সংঘর্ষে ৪ নারিসহ আহত ১২

আপডেট টাইম : ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :