ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় শয়ন কক্ষের ফ্যানে ঝুলছিল কলেজ ছাত্রী, উদ্ধার করে রামেক মর্গে পাঠালো পুলিশ

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী ইসরাত জাহান সুমি (১৭)’র মরদেহ উদ্ধার করে শুক্রবার (১০-১০-২০২৫) ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সে বাঘা পৌরসভার পাকুড়িয়ার বেলালের মোড় এলাকায় জহুরুল ইসলামের মেয়ে ও শাহদৌলা সরকারি কলেজের আইএ প্রথম বর্ষের ছাত্রী।

পুলিশ ও স্থানীয়দের ধারনা শুক্রবার (১০-১০-২০২৫) সকাল ৮টার আগের যে কোন সময়ে সে আত্নহত্যা করতে পারে ।

জানা যায়, শুক্রবার (১০-১০-২০২৫) সকাল ৮টায় ছাত্রীর বাবা জহুরুল ইসলাম দরজায় গিয়ে খাবারের জন্য ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাননি। এসময় ছাত্রীর বড়ভাই ইমদাদুল ইসলাম স্থানীয় কিছু লোকজনের সহায়তায় ছাত্রীর শয়ন কক্ষের জানালা ভেঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে ভেতরে গিয়ে ওড়নার গিট খুলে ঝুলন্ত মরদেহ নীচে নামিয়ে পুলিশকে খবর দেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, মা-বাবার ইচ্ছামতে শুক্রবার তার বিয়ের কথা ছিল। তবে শোক সন্তপ্ত পরিবারের কাছে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। পুলিশ জানায়, আত্মীয়-স্বজনসহ স্থানীয় লোকজনদের প্রদত্ত তথ্য মোতাবেক ভিকটিম প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে মর্মে ধারণা করা যাচ্ছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, একটি অপমৃত্যু মামলা রুজু করে ময়না তদন্তের জন্য ছাত্রীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘ওয়্যারেবল এআই’ বন্ধু, নাকি নীরব গুপ্তচর?

error: Content is protected !!

বাঘায় শয়ন কক্ষের ফ্যানে ঝুলছিল কলেজ ছাত্রী, উদ্ধার করে রামেক মর্গে পাঠালো পুলিশ

আপডেট টাইম : ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :