ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী লিটন সহ রাজনৈতিক মামলায় গ্রেপ্তার-২

আব্দুল হামিদ মিঞাঃ

যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে ছদ্মবেশে থাকা আসামী মনিরুল ইসলাম ওরফে লিটন (৪২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সে রাজশাহীর বাঘা পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত সিরাজুল ইলামের ছেলে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার চক নারায়ণপুর পালপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার(২৩-০৭-২০২৫) সকালে র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়,২০০৯ সালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন মনিরুল ইসলাম ওরফে লিটন । এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয় (জিআর মামলা নম্বর-১২৫/০৯)। জামিনে মুক্ত হয়ে আত্নগোপনে ছিল। পরে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এ রায় ঘোষণার পর সাজা মাথায় নিয়ে ছদ্মবেশ ধারন করে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে কারাগারে পঠানো হয়েছে।

অপরদিকে রাজনৈতিক মামলায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বারশতদিয়াড় গ্রামের আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হক ও একই ইউনিয়নের মীরগঞ্জ ভানুকর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২-০৭-২০২৫) দিবাগত রাতে নিজ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার হয়।

২০২৪ সালের আগষ্ট মাসে বিএনপি নেতা মুখলেছুর রহমান বাদি হয়ে, পথরোধ করে বলপূর্বক চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেন।মামলায় আসামী করা হয় এজাহার নামীয় ৩৯জনসহ অজ্ঞাত ৪০/৫০জনকে। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এপস্টিনের সঙ্গে ভারতের মন্ত্রী পুরির বৈঠকের ছবি প্রকাশ্যে, সরব বিরোধীরা

error: Content is protected !!

বাঘায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী লিটন সহ রাজনৈতিক মামলায় গ্রেপ্তার-২

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :