ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় মৌলিক প্রশিক্ষণ ভিডিপি, ১০ দিন শেষে মিলবে ফ্রিল্যান্সিং থেকে জাপানি ভাষা পর্যন্ত সুযোগ

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদ হলরুমে ৬৪ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রশিক্ষণের পঞ্চম দিনে বৃহস্পতিবার (২০ আগষ্ট) সামাজিক নিরাপত্তা কাঠামোতে তরুণ ভিডিপি সদস্যদের কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ,সম্ভাবনা ও কৌশল বিষয়ে সেশন পরিচালনা করেন, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ জহুরুল ইসলাম।

একই দিনে নৈতিকতা, শিষ্টাচার ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সেশন পরিচালনা করেন শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হানিফ মিয়া।

প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন কোর্স অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার এবং উপজেলা প্রশিক্ষক মোঃ সোহেল রানা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সত্যজিৎ কুমার সরকারের সঙ্গে কথা বলে জানা যায়, ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যরা পরবর্তীতে বাহিনীর পৃষ্ঠপোষকতায় বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে মোটর ড্রাইভিং ও ড্রাইভিং লাইসেন্স, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং, জাপানি ভাষা শিক্ষা, ৬ জি ওয়েল্ডিং, স্টিল ফিক্সিং অ্যান্ড কারপেন্ট্রি, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার মেরামত, নিটিং অ্যান্ড উইভিং এবং ফ্যাশন ডিজাইনিং। এসব প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণটির সাতটি মৌলিক উদ্দেশ্যর মধ্যে রয়েছে। ১.উদ্যমী তরুণদের এ প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবক হিসেবে বাহিনীতে অন্তর্ভুক্ত করা এবং দেশের স্বাধীনতা রক্ষায় স্বেচ্ছাসেবক এর ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া ২.প্রশিক্ষণার্থীদের মানব নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া ; ৩.সামাজিক অপরাধ ও শৃঙ্খলা সম্পর্কে সচেতন করে কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া ;৪.সামাজিক নিরাপত্তা কাঠামোতে তরুণ ভিডিপি সদস্যদের কর্মসংস্থান ও উদ্যোক্ত হওয়ার সুযোগ সম্ভাবনা এবং কৌশল সম্পর্কে ধারণা দেওয়া ৫.স্বল্পকালীন মোতায়েনকালে নিরাপত্তা রক্ষার দায়িত্বপালনে করণীয় ও বর্জনীয় সমূহে ধারণা দেওয়া, ৬.মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগকালীন পৃথিবীর সদস্যদের করণীয় সম্পর্কে ধারণা দেওয়া ৭. নৈতিকতা শিষ্টাচার ও বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম এবং সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবকের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

উপস্থিত ছিলেন – উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, আড়ানী ইউনিয়ন দলনেতা রুহুল আমিন, মোহাম্মদ আলী সুজন , দলনেত্রী জেসমিন। ৬৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৪৪ পুরুষ ও ২০ নারী জন ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

বাঘায় মৌলিক প্রশিক্ষণ ভিডিপি, ১০ দিন শেষে মিলবে ফ্রিল্যান্সিং থেকে জাপানি ভাষা পর্যন্ত সুযোগ

আপডেট টাইম : ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :