ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় মাইক্রোবাসের ধাক্কায় আহত শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রাজশাহীর বাঘায় মাইক্রোবাসের ধাক্কায় আহত শিশু তারা খাতুন (৫) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছে। সে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হেলালপুর গ্রামের পানজাতন ইসলামের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় বাড়ি সংলগ্ন বাঘা-চারঘাট মহাসড়কের মোড় এলাকায় ৪/৫ জন শিশুদের সাথে খেলা করার সময়-পূর্বদিক থেকে আসা চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় পড়ে গুরুতর আহত হয় তারা খাতুন । আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠান। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা খাতুন।

ঘটনার পর মাইক্রোবাস চালক পালিয়ে যায়। পুলিশ মাইক্রোবাসটি হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, আহত শিশুর মৃত্যুর খবর শুনেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া

error: Content is protected !!

বাঘায় মাইক্রোবাসের ধাক্কায় আহত শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :