ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির কমান্ডার, দলনেতা ও দলনেত্রীরা

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘায় আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ-এর পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছেন উপজেলা আনসার-ভিডিপির কমান্ডার, দলনেতা ও দলনেত্রীরা।

রোববার (২৪ মে ২০২৬) বাঘা উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয়ে উপজেলা কমান্ডারসহ ৬৪ জন দলনেতা ও দলনেত্রীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এ উপহার প্রদান করা হয়।

মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন বাঘা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাঠপর্যায়ে কর্মরত ভিডিপি সদস্যদের উৎসাহ ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে মহাপরিচালকের পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হলে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ এবং সততার মনোভাব থাকতে হবে। ভবিষ্যতেও আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা, থানা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, সহকারী কোম্পানি কমান্ডার এনারুল ইসলাম, ইউনিয়ন দলনেতা আমজাদ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের দলনেতা ও দলনেত্রীরা।

উল্লেখ্য, বাহিনীর মনোগ্রাম সম্বলিত ব্যাগে বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে ছিল পোলাও চাল, সেমাই, লাচ্ছা, গুঁড়া দুধ, সুজি, লুডুস, চিনি ও সয়াবিন তেল। ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

বাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির কমান্ডার, দলনেতা ও দলনেত্রীরা

আপডেট টাইম : ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :