ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় মন্দিরের প্রতিমা ভাংচুরের মামলায় গ্রেপ্তার- ১

রাজশাহীর বাঘায় মন্দিরের ভেতরে স্বরস্বতি পূঁজার প্রতিমা ভাংচুরের অভিযোগে বাপ্পি হোসেন (২৫) নামে একজনকে আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাপ্পি হোসেন বাঘা পৌরসভার কলিগ্রামের মিঞাপাড়া গ্রামের জমসেদ আলী ভেগলের ছেলে। সে মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে। শুক্রবার (২৩ আগষ্ট) ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার (২৩ আগষ্ট) ভোরে উপজেলার পাকুড়িয়ার পালপাড়া, ঘোষপাড়া সহ বাঘা পৌর সভার কলিগ্রাম সার্বজনীন দূর্গা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বরস্বতি পূঁজার প্রতিমা ভাঙচুর করে। সর্বশেষ কলিগ্রাম সার্বজনীন দূর্গা মন্দিরের ভেতরে স্বরস্বতি পূঁজার প্রতিমা ভাঙচুরের সময় শুক্রবার সকাল ৬টার দিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বাপ্পি হোসেনকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে কলিগ্রাম সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি অরুন সরকার বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

অরুন সরকার বলেন, শুক্রবার সকাল ৬টার দিকে খবর পান, মন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে । স্থানীয়দের সাথে নিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে আরো দুটি মন্দিরের তালা ভেঙে ভেতরে ভাঙচুর করে। তার কাছে বিষয়টি জানতে চাইলে কোন উত্তর না দিয়ে চুপ হয়ে যায়।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান পরিষদের উপজেলা কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে (বাকু) ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা বলেন, ঘটনার নিন্দা জানিয়ে তার অপকর্মের শাস্তির দাবি করছি।

মামলার বিষয়ে নিশ্চিত করে বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন,জিজ্ঞাসাবাদে স্বপ্রনোদিত হয়ে মন্দিরের তালা ভেঙে ভাংচুর করেছে বলে জানায়। ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কি-না,সে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান করলেন জেলা পরিষদ প্রশাসক

error: Content is protected !!

বাঘায় মন্দিরের প্রতিমা ভাংচুরের মামলায় গ্রেপ্তার- ১

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :