ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানা মালিকদের ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা,গুড় তৈরি উপকরণ ধ্বংশ

রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মঙ্গলবার (১১ এপ্রিল)  উপজেলার ৭টি কারখানায় অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণ জব্দ করে কারখানার মালিকদের ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গুড় ও গুড় তৈরির উপকরণ জনসন্মুখে ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, উপজেলার আড়ানী দিয়াড়পাড়া এলাকার মিঠন আলী, সবুজ আলী, মহন আলী, রতন প্রামানিক, রকি আহমেদ, কাজিম আলী ও লিটন হোসেন দীর্ঘদিন থেকে নানা রকম উপকরণ চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা, আটা ব্যবহার করে আখের ভেজাল গুড় তৈরি করে আসছিলেন ।
 এমন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী র‌্যাব-৫ এর সহায়তায় অভিযান চালিয়ে গুড় ও গুড় তৈরির উপকরণ জনসন্মুখে ধ্বংসসহ কারখানা মালিকদের ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেন।
বাজার মূল্য প্রতি কেজি গুড়ের মূল্যে ৮৫ টাকা হিসেবে ধ্বংস করা ৩ হাজার ৬০০ কেজি গুড়ের মূল্যে ধরা হয়েছে  ৩ লক্ষ ৬ হাজার টাকা। অভিযানে থাকা র‌্যাব-৫ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার  বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, অধিক মুনাফার আশায় কারখানার সাত মালিক চিনি দিয়ে গুড় তৈরি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে হাট-বাজারে বিক্রি করে আসছে। গুড়ের রং উজ্জ্বল করতে বিষাক্ত কেমিক্যাল মেশানো হচ্ছে । এমন অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে গুড় ও তৈরির উপকরণ ধ্বংস এবং অর্থদন্ড করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানা মালিকদের ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা,গুড় তৈরি উপকরণ ধ্বংশ

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :