ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আমবোঝাই ভ্যান উল্টে চালক নিহত, রাস্তা মেরামতের দাবি

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘা উপজেলার বারখাদিয়া বাজার-নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের বেহাল অবস্থার কারণে আমবোঝাই ভ্যান উল্টে আশরাফ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ইনছার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বারখাদিয়া বাজার থেকে নিশ্চিন্তপুর-আমোদপুর সড়কের প্রবেশমুখে একটি উঁচু ব্রিজ রয়েছে। দীর্ঘদিন ধরে ব্রিজের দুই পাশের রাস্তা ভাঙা থাকায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

শনিবার দুপুরে আমোদপুর গ্রামের কুদ্দুসের আমবোঝাই ভ্যানটি ব্রিজে ওঠানোর সময় আশরাফ আলী পেছন থেকে ধাক্কা দিয়ে সহায়তা করছিলেন। এ সময় ভ্যানটি উল্টে গিয়ে আমভর্তি কার্টনসহ তার বুকের ওপর পড়ে। স্থানীয়রা ভ্যান ও কার্টন সরিয়ে তাকে উদ্ধার করলে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানা যায়। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, বাঘা ও চারঘাট উপজেলার কৃষকদের আম পরিবহনের অন্যতম প্রধান সড়ক এটি। কিন্তু ব্রিজের দুই পাশের রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে কৃষক ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দুর্ঘটনার পর এলাকাবাসী বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্রিজের দুই পাশের রাস্তা সংস্কার ও নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দিল্লি যাবেন না, মুম্বাইয়ে বৈঠক করবেন রুবিও, ভারতকে কী বার্তা দিল যুক্তরাষ্ট্র

error: Content is protected !!

বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আমবোঝাই ভ্যান উল্টে চালক নিহত, রাস্তা মেরামতের দাবি

আপডেট টাইম : ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :