ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুনঃ পনের লক্ষ টাকার মালামাল ভস্মিভূত

রাজশাহীর বাঘায় গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নৈশ প্রহরি ,পুলিশের টহল দল বাঘা ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রন করে। তবে তার আগেই দোকানের সব মালামাল পুড়ে যায়। শুক্রবার (১০ নভেম্বর) গভীর রাতে বাঘা পৌর সভার গাওপাড়া রোডের জিরো পয়েন্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়,দোকান ঘরটি বন্ধ ছিল। ভেতরে আগুন ধরে বিকট শব্দ হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও দোকানটি রক্ষা করতে পারেনি। পরে বাঘা ফায়ার সার্ভিসের একটি দল আগুন পুরোপুরি নেভায়। স্থানীয়দের ধারণা, শর্ট শার্কিট থেকে আগুন ধরে যেতে পারে।
স্থানীয় বিদুৎ হোসেন জানান, রাত ১টায় নৈশ প্রহরি তাকে খবর দেয়। সেখানে গিয়ে ধোঁয়া বের হতে দেখেন। এসময় পুলিশের টহল দল সেখানে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের দল পৌঁছার আগেই মালামাল সহ দোকানের ২টি সার্টার দরজা পুড়ে যায় এবং পাকা দেওয়ালও ফেটে গেছে।

মেসার্স ইউনিক মটরর্স (আগুনে পোড়া দোকান) এর পার্টনার, কলেজ শিক্ষক শামীম আহমেদ জানান, ৩জনের পাটনারশীপে হোন্ডা পার্টেসের ব্যবসা করছিলেন। সেই ব্যবসা প্রতিষ্ঠানে অপর ব্যবসা প্রতিষ্ঠান, বাঘা পর্দা গ্যালারির মালিক মোঃ শিবলীর ফোমও রাখা ছিল। অগ্নিকান্ডের খবর পেয়ে রাত আনুমানিক দেড়টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে পৌছে দেখেন সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় পনের লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এর আগে শুক্রবার (১০নভেম্বর) রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে চলে যান। বাঘা পদ্মা গ্যালারির মালিক মোঃ শিবলী জানান, পুড়ে যাওয়া দোকানের পেছনের অংশে আনুমানিক সাড়ে ৩রক্ষ টাকার ফোম রাখা ছিল।

বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে অল্প সময়ের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুনের ফুলকি তখনও ছড়াচ্ছিল। তারা সেগুলো নিভিয়ে নিয়ন্ত্রন করেছেন । শর্ট শার্কিট থেকে আগুন ধরেছে বলে জানান।

বাঘা থানার পরিদর্শক(তদন্ত) সবুজ রানা বলেন, ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রন করেছে। তবে তার আগেই দোকানের পুরো মালামাল পুড়ে যায়। বিদুৎতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাঘায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুনঃ পনের লক্ষ টাকার মালামাল ভস্মিভূত

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :