ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তদন্তে পুলিশ; আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি চাঁদের

বাঘায় বিএনপি কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যালয়ের ভেতরে থাকা কিছু আসবাবপত্র ও একটি টেলিভিশন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় আশপাশের দোকানগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। ঘটনাটি পেট্রোলবোমা নিক্ষেপ নাকি বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ঘটেছে—তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌর বাজারের বড়াল নদীর পূর্বপাশের ব্রিজসংলগ্ন বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

শনিবার (১৮ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় বাজারের পাহারাদার বুলবুল হোসেন জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। পরে এসে দেখেন বিএনপি কার্যালয়ের সামনে লোকজন জড়ো হয়ে আগুনে পোড়া জিনিসপত্র দেখছেন।

প্রত্যক্ষদর্শী ঝালমুড়ি বিক্রেতা আকতার হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে বড়াল ব্রিজের দিক থেকে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখেন। সেখানে পেট্রোলের মতো গন্ধও পাওয়া যায় বলে দাবি করেন তিনি।

স্থানীয় রাকি আহমেদ, জিনারুল ইসলাম, জয়নাল আবেদীন ও পলাশ হোসেনসহ কয়েকজন জানান, কার্যালয়ের একটি দরজার তালা ভাঙা অবস্থায় ছিল। তারা ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বিষয়টি বাঘা থানা, বিদ্যুৎ বিভাগ ও পৌর বিএনপির সভাপতিকে অবহিত করেন।

আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি কার্যালয়ের একটি দরজা ও একটি জানালা খোলা অবস্থায় দেখেন। ভেতরে পেট্রোলের গন্ধ পাওয়া যায় বলে দাবি করেন তিনি। আগুনে একটি টেলিভিশন, চেয়ার-টেবিল এবং দলের বিভিন্ন নেতার ছবি পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

বাঘা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত পৌনে ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, আগুনে কিছু মালামাল পুড়ে গেলেও তাৎক্ষণিকভাবে এটিকে পেট্রোলবোমার ঘটনা বলা যাচ্ছে না; বিদ্যুতের শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে কিছু পোড়া আলামত সংগ্রহ করা হয়েছে। কার্যালয়ের ভেতরে দাহ্য পদার্থের মতো গন্ধ পাওয়া গেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে লোকজন পৌঁছানোর সময় তিনজন ব্যক্তি দ্রুত সরে যান। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

তদন্তে পুলিশ; আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি চাঁদের

বাঘায় বিএনপি কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ

আপডেট টাইম : ১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :