ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় বিএনপির নেতা মানিক খানের পূজা মণ্ডপ পরিদর্শন

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক। তিনি জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা কমিটির সাবেক সভাপতি এবং রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী।

মঙ্গলবার(৩০-০৯-২০২৫) বিকেল থেকে রাত পর্যন্ত বাঘা উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে মানিক খান বলেন, তারেক রহমানের নের্তৃত্বে বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১দফা রুপ রেখা বাস্তবায়ন করবে। বিনোদপুর সার্বজনীন দুর্গা মন্দিরে বক্তব্যকালে বলেন,আপনাদের অংশগ্রহনের মাধ্যমে সেটি বাস্তবায়ন হবে। নির্বিঘ্নে উৎসব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, কেউ বিশৃঙ্খলা করলে ছাড় পাবেনা। পরিদর্শনকালে উপজেলার সকল মন্দিরে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন বলে জানান তিনি।

মন্দির কমিটির নেতারা বলেন,সকলের সহযোগিতায় তারা তাদের উৎসব পালন করতে পারছেন। তারা জানান, উপজেলায় এবার ৪৬টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট-বাঘা উপজেলা শাখার সভাপতি তাপস কুমার জানান,আরো ৪টি ঘট পুজা হচ্ছে। সেগুলোতে প্রতিমা নেই।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাফিুল ইসলাম নান্নু,পৌরসভার সাবেক আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, ফারুক খান, ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা আলম, শিক্ষক আবু তালেব চুন্নু, সাবেক ইউপি সদস্য আলমগীর মিঞা, যুবদল নেতা রবিউল ইসলাম, ,সাবেক ছাত্র নেতা সাহাবাজ আলী, শান্ত মিঞাসহ বিএনপির সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

বাঘায় বিএনপির নেতা মানিক খানের পূজা মণ্ডপ পরিদর্শন

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :