আপডেট টাইম :
০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
২৩৫
বার পঠিত
বাঘায় বিএনপি’র কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
রাজশাহীর বাঘায় আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বারান্দা ও আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারের দক্ষিনে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নেভায়। জানা যায়, বিগত ১৭ বছর আগে ঝিনা বাজারে সেমি পাঁকা বিএনপি কার্যালয় নির্মাণ করা হয়। দীর্ঘদিন কোন নেতা-কর্মী অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই কার্যালয় ব্যবহার শুরু করেছেন । বাজারের পাহারাদার রফিকুল ইসলামের ভাষ্য , রাত ২ টার দিকে কে বা কাহারা আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। তবে টর্চ লাইটের আলোতেও তাদের চিনতে পাারেননি। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে। আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওযার্ড় বিএনপির সভাপতি আক্কাছ আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর, কার্যালয়টি ব্যবহার শুরু করেছেন। সকল দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করলেও অতি উৎসাহী আয়ামীলীগের কিছু লোক প্রভাব খাটানোর চেষ্টা করে বিএনপির উদ্দেশ্য বলছে, তাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তোমরা পালানোর জায়গা পাবেনা। তার দাবি, অতি উৎসাহী আওয়ামী লীগের লোকজনই রাতের আঁধারে বিএনপির কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তবে তাৎক্ষনিক কারো নাম বলেননি। আরও পড়ুনঃ বাঘায় স্থানীয় সাংবাদিকের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও মত বিনিময় বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
রাজশাহীর বাঘায় আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বারান্দা ও আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারের দক্ষিনে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নেভায়।
জানা যায়, বিগত ১৭ বছর আগে ঝিনা বাজারে সেমি পাঁকা বিএনপি কার্যালয় নির্মাণ করা হয়। দীর্ঘদিন কোন নেতা-কর্মী অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই কার্যালয় ব্যবহার শুরু করেছেন ।
বাজারের পাহারাদার রফিকুল ইসলামের ভাষ্য , রাত ২ টার দিকে কে বা কাহারা আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। তবে টর্চ লাইটের আলোতেও তাদের চিনতে পাারেননি। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওযার্ড় বিএনপির সভাপতি আক্কাছ আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর, কার্যালয়টি ব্যবহার শুরু করেছেন। সকল দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করলেও অতি উৎসাহী আয়ামীলীগের কিছু লোক প্রভাব খাটানোর চেষ্টা করে বিএনপির উদ্দেশ্য বলছে, তাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তোমরা পালানোর জায়গা পাবেনা। তার দাবি, অতি উৎসাহী আওয়ামী লীগের লোকজনই রাতের আঁধারে বিএনপির কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তবে তাৎক্ষনিক কারো নাম বলেননি।