দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৮
বার পঠিত
বাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি, বিতরণ করা হলো খাদ্য ও ওষুধ
আব্দুল হামিদ মিঞাঃ বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে বন্যায় আক্রমণ মানুষের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার দিক নির্দেশনায় শনিবার(১২ সেপ্টেম্বর) ভিডিপি সদস্যদের সংঘটিত করে বন্যায় আক্রান্ত ১০০শ' পরিবারকে শুকনো খাবার, চিড়া, মুড়ি, আখের গুড়, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ ও বিশুদ্ধ পানি বিতরণ করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা। বন্যা কবলিত এলাকার ভুক্তভোগী মানুষের সাথে কথা বলে তারা জানতে পারেন বন্যায় আক্রান্ত মানুষের জন্য অনেক বেশি পরিমাণে সরকারি সহযোগিতা দরকার। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার জানান, স্থানীয় পর্যায়ে আনসার ও ভিডিপি এর নেতৃত্ব গড়ে উঠছে। এই সদস্যগণ তাদের নেতৃত্বেই এরকম ভালো কাজ করে যাবেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সাইফুল ইসলাম ও ভিডিপি সদস্য সোহাগদ শিমুল, সিয়াম, শুক চাঁদ, আব্দুস সালাম ও সেলিনা খাতুন।
আব্দুল হামিদ মিঞাঃ
বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে বন্যায় আক্রমণ মানুষের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার দিক নির্দেশনায় শনিবার(১২ সেপ্টেম্বর) ভিডিপি সদস্যদের সংঘটিত করে বন্যায় আক্রান্ত ১০০শ’ পরিবারকে শুকনো খাবার, চিড়া, মুড়ি, আখের গুড়, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ঔষধ ও বিশুদ্ধ পানি বিতরণ করেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা। বন্যা কবলিত এলাকার ভুক্তভোগী মানুষের সাথে কথা বলে তারা জানতে পারেন বন্যায় আক্রান্ত মানুষের জন্য অনেক বেশি পরিমাণে সরকারি সহযোগিতা দরকার।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার জানান, স্থানীয় পর্যায়ে আনসার ও ভিডিপি এর নেতৃত্ব গড়ে উঠছে। এই সদস্যগণ তাদের নেতৃত্বেই এরকম ভালো কাজ করে যাবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার সাইফুল ইসলাম ও ভিডিপি সদস্য সোহাগদ শিমুল, সিয়াম, শুক চাঁদ, আব্দুস সালাম ও সেলিনা খাতুন।