ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন, বালক (অনুর্ধ-১৭)

রাজশাহীর বাঘায়, উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) এর উদ্ধোধনী খেলাটি সোমবার (১৫ জুলাই) বিকাল ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দল বনাম বাউসা ইউনিয়ন পরিষদ ফুটবল দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

এই খেলার উদ্বোধন করেন, টুর্নামেন্ট কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

খেলার দ্বিতীয়াধের্¦র প্রথম দিকে গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দলের শুভ প্যানাল্টি শর্টে-এক গোল করে দলকে এগিয়ে নেয়। বাউসা ইউনিয়ন পরিষদ ফুটবল দল, খেলার শেষ সময়ের আগে সেই গোল পরিশোধ করতে পারেনি। যার ফলে ১-০ গোলে বিজয়ী হয় গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দল ।

খেলা পরিচালকের দায়িত্বে ছিলেন, বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ক্রীড়া শিক্ষক জাফর ইকবাল, সহকারি
পরিচালকের দায়িত্বে ছিলেন আবু হেনা মোস্তফা কামাল, আবু হানিফ। ধারা ভাষ্যে ছিলেন শিক্ষক বিপ্লব কুমার রায় ও প্রভাষক আবদুল হানিফ মিঞা।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, উপজেলা প্রতিবন্ধী অফিসার মুনসুর রহমান, অধ্যক্ষ নছিম উদ্দিন, উপাধ্যক্ষ ওয়াহেদ সাদিক কবির, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, গড়গড়ি ইউপি চেয়ারম্যান
রবিউল ইসলাম, প্রধান শিক্ষক মুহম্মাদ আলী দেওয়ান, সাংবাদিক আবদুল লতিফ মিঞা, নুরুজ্জামান, আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবীর মিলন, লালন উদ্দিন, ফজলুর রহমান, সাইদুর রহমান, আব্দুল হামিদ মিঞা, সুব্রত কুমার, জহুরুর
ইসলাম, নাঈম, সালাম প্রমুখ।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ফুটবল দলের অংশগ্রহনে নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। বেলা ৩ টায় আড়ানী পৌরসভা ও মনিগ্রাম ইউনিয়ন এবং বিকাল সাড়ে
৪ টায় পাকুড়িয়া ইউনিয়ন ও আড়ানী ইউনিয়ন পরিষদ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বদলে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, চালু হচ্ছে এআই বিভাগ

error: Content is protected !!

বাঘায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন, বালক (অনুর্ধ-১৭)

আপডেট টাইম : ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :