ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় আলাইপুর সীমান্ত এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ লিটন আলী (৪৫) কে ২০৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসির অপারেশন দল। গ্রেপ্তার লিটন আলী চারঘাট উপজেলার রাওথা (পালপাড়া) গ্রামর মৃত রুহুল আমিনের ছেলে। রোববার ( ৩০ জুন ২০২৪) তাকে গ্রেপ্তার করা হয়।

ফেন্সিডিলগুলো প্লাস্টিকের বস্তার ভিতর নিয়ে আলাইপুর গ্রামের নাদেরা সাকো (ব্রীজ)’র উপর বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছিল। এমতাবস্থায় র‌্যাব-৫, সিপিএসসির আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০৪ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় ০১টি মোবাইল, ০২ টি সীম জব্দ করে র‌্যাব-৫।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামী একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। সে পেশায় রিক্সাচালক। যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল। তার বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে। ইতিপূর্বেও ফেনসিডিলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে লিটন আলী।

রোববার(৩০ জুন) বিকেল পৌণে ৬টায় মুঠোফোনে কথা হলে বাঘা থানার ডিউটি অফিসার জানান, র‌্যাবের পরিদর্শক ফারুকুল ইসলাম বাদি হয়ে এ বিষয়ে মামলা রুজু করেছেন। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। তবে বিষয়টি নিশ্চিত করলেও কর্তব্যরত ডিউটি অফিসার তার নাম বলতে রাজি হননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী আসবেন, রাজশাহী নগরের সড়কে পিচঢালাই, রাঙানো হচ্ছে দেয়াল

error: Content is protected !!

বাঘায় ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :