ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন

বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন

আব্দুল হামিদ মিঞা:

বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক-বালিকা)-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ মে’২৬) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা ৩-০ গোলে রানার্সআপ খোর্দ্দ বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বালিকা বিভাগে জয়গুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা পরিচালনা করেন আবু হেনা মোস্তফা কামাল। সহকারী পরিচালক ছিলেন সুজন মাহমুদ ও রকি আহমেদ। ধারাভাষ্যে ছিলেন জাতীয় ধারাভাষ্যকার প্রভাষক আব্দুল হানিফ মিঞা ও মাহফুজ আহমেদ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এবং আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

ইউএনও শাম্মী আক্তার বলেন, “প্রাথমিক পর্যায় থেকে খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। গোল্ডকাপ টুর্নামেন্ট থেকে উঠে আসা খেলোয়াড়রাই একদিন জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও বাঘাকে এগিয়ে নিতে হবে।”

উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার প্রমুখ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান জানান, “উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই টুর্নামেন্টে অংশ নেয়। ইউনিয়ন পর্যায় থেকে বাছাই হয়ে বালক-বালিকা দুটি দল আজ ফাইনাল খেলেছে। চ্যাম্পিয়ন দুটি দল জেলা পর্যায়ে বাঘা উপজেলার প্রতিনিধিত্ব করবে।”

ফাইনাল খেলাকে ঘিরে মাঠে হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মুস্তাকিন (বালক) ও ইন্নাতুন (বালিকা) বিভাগের দুই খুদে ফুটবলার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধনীদের টেবিল ছেড়ে সাধারণের পাতে ক্যাভিয়ার, জেনে নিন রূপান্তরের কাহিনি

error: Content is protected !!

বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন

বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন

আপডেট টাইম : ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :