ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় প্রবাসী মিঠুর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় ভারি বৃষ্টিতে জলাবদ্ধ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী- চাল, ডাল, মুড়ি বিতরণ করেছেন, রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী, আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠু।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মিঠুর পক্ষ থেকে সেগুলো বিতরণ করেছেন মিঠুর পিতা অসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম ওরফে হায়দার আলী। আমিনুল ইসলাম মিঠুর বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর মিঞা পাড়া,ক্ষুদিছয়ঘটি গ্রামের খা পাড়া ও হিজলপল্লী গ্রামের একশ’র অধিক পরিবারের মাঝে মানবিক সহায়তার খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

মিঠুর পিতা হায়দার আলী বলেন, আগে থেকেই তার ছেলে মিঠু মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ দুঃস্থদের সহায়তা করে আসছেন। মানুষের কল্যাণে তার সহায়তার হাত আরো প্রসারিত হোক, এ কামনা করে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ ছেলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

দেশের স্বার্থে, মানুষের কল্যাণে আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রবীণ নেতা আব্দুল লতিফ মিঞা। তিনি বলেন- বিএনপি সব সময় উন্নয়ন কর্মকান্ডে বিশ্বাসী। তারেক রহমানের নের্তৃত্বে তার বাস্তবায়ন করতে হবে।

বাজুবাঘা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সেক্রেটারি জামবার আলী বলেন, আমিনুল ইসলাম মিঠু সৎ, যোগ্য দানশীল ব্যক্তি। দলীয় মনোনয়ন পেলে এলকাবাসির প্রত্য্যাশা পূরণসহ সমাজ সেবা মূলক কাজে আরো বেশি সক্রিয় হবেন বলে প্রত্যাশা করছি। চন্ডিপুর বাজার মসজিদ কমিটির সাবেক সভাপতি পল্লী চিকিৎসক ছমির উদ্দীন ও ফরিদ উদ্দীন বলেন,মিঠুর নিজের অর্থায়নে মসজিদের দ্বিতীয় তলার কাজ সম্পন্নসহ ও টাইলস আইপিএস দিয়েছেন।

তাদের পরিবারের দান করা সম্পত্তিতে মসজিদটি গড়ে তোলা হয়েছে। তাদের প্রত্যাশা মিঠু সবসময় মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। এসময় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম মিঞা, বিএনপির ওয়ার্ড সভাপতি সাবাজ আলী,যুবদলের ওয়ার্ড সভাপতি মামুন হোসেন,আব্দুল হামিদ মিঞাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

মুঠোফোনে যোগাযোগ করলে মিঠু বলেন, আমি বিএনপির দল থেকে মনোয়ন প্রত্যাশী। তবে শুধু মনোনয়ন পাবার জন্যই নয়, নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আগেও অসহায় দুস্থ মানুষ ও সামাজিক কর্মকান্ডে পাশে ছিলেন আগামীতেও থাকবেন। এছাড়াও অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিমা বিসর্জনে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় দুর্গোৎসব

error: Content is protected !!

বাঘায় প্রবাসী মিঠুর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :