আপডেট টাইম :
০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
২৩১
বার পঠিত
-ছবিঃ প্রতীকী।
বাঘায় পুকুর থেকে বৃদ্ধ নারীর লাশ উদ্ধার
রাজশাহীর বাঘায় বাড়ির এলাকার একটি পুকুর থেকে ৮০ বছর বয়সী সূর্য্য বেওয়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহসপতিবার (০৬ জুন) বিকাল ৪ টায় পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সে বাজু বাঘা গ্রামের হজরত আলীর স্ত্রী। গত মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টির পর থেকে নিখোঁজ ছিল সূর্য্য বেওয়া। ওই নারীর চাচাতো ভাই আলম হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর বাঘা পৌর এলাকার উত্তর মিলিকবাঘা গ্রামে পৈত্রিক ভিটায় বসবাস করতো। বয়সের কারণে ভারসাম্যহীন হয়ে পড়েছিল। ৩ কণ্যার জননী ওই নারী বাড়িতে একাই বসবাস করতেন। আরও পড়ুনঃ ফরিদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, উদ্দার করা মরদেহ কয়েক দিন আগের। পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রাজশাহীর বাঘায় বাড়ির এলাকার একটি পুকুর থেকে ৮০ বছর বয়সী সূর্য্য বেওয়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহসপতিবার (০৬ জুন) বিকাল ৪ টায় পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সে বাজু বাঘা গ্রামের হজরত আলীর স্ত্রী। গত মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টির পর থেকে নিখোঁজ ছিল সূর্য্য বেওয়া।
ওই নারীর চাচাতো ভাই আলম হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর বাঘা পৌর এলাকার উত্তর মিলিকবাঘা গ্রামে পৈত্রিক ভিটায় বসবাস করতো। বয়সের কারণে ভারসাম্যহীন হয়ে পড়েছিল। ৩ কণ্যার জননী ওই নারী বাড়িতে একাই বসবাস করতেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, উদ্দার করা মরদেহ কয়েক দিন আগের। পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।