ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় পুকুর খননে বাঁধা দেওয়ায় আবদুলের হাত ভেঙ্গে দিল পতিপক্ষরা

রাজশাহীর বাঘায় পুকুর খননে বাঁধা দেওয়ায় আবদুল আলী (৫০) নামের এক ব্যক্তির হাতের হাড় ভেঙ্গে দিয়েছেন পতিপক্ষরা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ভর্তি করা হয়েছে। আহত আবদুল আলী হিজলপল্লী গ্রামের মৃত আতাহার হোসেনের ছেলে। শুক্রবার (১৭ মার্চ) দিবা-গত রাত ১টার দিকে উপজেলার হিজলপল্লী গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের আধারে বাজুবাঘা ইউনিয়নের হিজলপল্লী মাঠে ভেকু নিয়ে পুকুর খনন করতে যায়,একই গ্রামের আবদুল খালেক ওরফে খোকার ছেলে বজু হোসেন। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধা দয়ে আবদুল আলী। এ সময় তাকে বাঁশ দিয়ে পিটিয়ে ডান হাতের হাঁড় ভেঙ্গে দেওয়া হয়েছে।

হিজলপল্লী গ্রামের জাহিদুল ইসলাম জানান, বাজুবাঘা ইউনিয়নের হিজলপল্লী এলাকায় ভেকু দিয়ে অপরিকল্পিতভাবে অসংখ্য পুকুর খনন করা হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে বিলে বিভিন্ন উৎপাদিত ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পুকুর খননে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় শতশত বিঘা জমিতে আবাদ করা সম্ভব হচ্ছে না। এদিকে পুকুর খননের কারনে শতশত বিঘা জমিতে রোপন করা আম গাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

জসসেদ গিরি জানান, বর্তমানে উপজেলার বিভিন্ন বিলগুলোতে যেভাবে পুকুর খনন করা হচ্ছে, তাতে দুই/তিন বছরের মধ্যে আর কোন ফসলি জমি থাকবে না। এদিকে বর্ষা মৌসুমের জন্য পদ্মা নদীর সঙ্গে ড্রেন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার। পুকুর খননের কারনে অনেক সমস্যায় পড়ছে এলাকার সাধারণ মানুষ। আসঙ্কাজনক হারে কমছে ফসলি জমি।

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, পুকুর খননের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। রাতের আধারে পুকুর খননে বাঁধা দেওয়ায় একজনকে মারপিট এর কথা শুনেছি। ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে। পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বাঘায় পুকুর খননে বাঁধা দেওয়ায় আবদুলের হাত ভেঙ্গে দিল পতিপক্ষরা

আপডেট টাইম : ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
আব্দুল হামিদ মিয়া, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :