ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় পাওনা টাকার জন্য বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

উদ্ধার করে পরিবারকে বুঝে দিলো পুলিশ

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে পাওনা টাকার জন্য বাসায় গিয়ে মারধর করে একজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১০-১০-২০২৫) এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার মীরগঞ্জ ভানুকর এলাকার রুবেল হোসেনের স্ত্রী আফরোজা (২৫) বেগম।

তিনি অভিযোগ করেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় মীরগঞ্জ ভানুকর গ্রামের- ওয়াসীম (৩৫), জসীম (২৫)-পিতা কাশেম), নাসির উদ্দীন(৫০)-পিতা-বকসু), কাশেমের স্ত্রী সাহারা, ওয়াসীমের স্ত্রী মহনা তার বাড়িতে গিয়ে পাওনা টাকার জন্য তার স্বামী রুবেলকে ধরে নিয়ে যাওযার সময় বাধা দিলে প্রতিপক্ষরা আফরোজা ও তার ১১ বছর বয়সের ছেলে সৌরভকে এলোপাথাড়ি মারধর করে।

আফরোজা জানান, আড়াই বছর আগে তার স্বামী ওয়াসীমের কাছ থেকে লাভের উপর থেকে ১৫০০০ হাজার টাকা নিয়েছিলেন। একবারে দিতে না পেরে দফায় দফায় পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন। এর পরেও টাকা পাবে বলে দাবি করে। তিনি জানান,তার স্বামী এলাকার বাইরে বিস্কুট ফ্যাক্টরীতে কাজ করেন। বাড়িতে আসার পর টাকার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

ওয়াসীমের ভাষ্য, তিন বছর আগে তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন। বাড়িতে আসার পর ওই টাকার ফয়সালা করার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গেছেন। কাউকে মারধর করেননি বলে দাবি তার।

অভিযোগ তদন্তকারি অফিসার উপপরিদর্শক (এসআই) সিফাত রেজা জানান, প্রতিপক্ষের বাড়ি থেকে রুবেল হোসেনকে উদ্ধার করে তার পরিবারকে বুঝে দিয়ে আইনগত সহায়তার কথা বলেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘ওয়্যারেবল এআই’ বন্ধু, নাকি নীরব গুপ্তচর?

error: Content is protected !!

বাঘায় পাওনা টাকার জন্য বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :