ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় পবিত্র উরশ মাহফিল অনুষ্ঠিত

পৃথিবীতে মানুষ পাঠানোর আগেই মহান সৃষ্টিকর্তার সঙ্গে ফেরেশতাগণ তর্কে লিপ্ত হয়েছিলেন। ফেরেশতাগণ বলেছেন, মানুষ পৃথিবীতে গিয়ে রক্তারক্তি করবে। সৃষ্টিকর্তা বলেছেন, মানুষ হবে সৃষ্টির সেরা জীব। তাই আসুন- ইসলাম শান্তির ধর্ম, আর মানুষ সৃষ্টির সেরা জীব, সেটাকে প্রমাণ করতে প্রতিহিংসা পরাযন না হয়ে সমাজে ভালো কাজ করি। অনুষ্ঠিত ওরশ মাহফিলে এসব কথা বলেন বক্তারা।

সোমবার (১৩-০৩-২০২৩) রাতে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম (ভান্ডারী ভাব নগর) এলাকার ভান্ডারী দরবার শরীফে পীরে কেবলা মুর্শিদে কামেল হযরত শাহ্ সূফী গাউছুল আজম মাওলানা বাবাজান কামাল-ডা.নুরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ) খেলাফত দিবস উপলক্ষে ২৫ তম বার্ষিকী পবিত্র উরশ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রভাষক আব্দুল হানিফ ও সালাম ভান্ডারীর সঞ্চালনায় আয়োজিত ওরশ মাহফিলে সভাপতিত্ব করেন ডা.নুরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ)।

বাদ এশা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমানান শফি। তাশরিফ পেশ করেন বাংলাদেশ বাউল ও লোক সংস্কৃতির সভাপতি,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল সাধক, গুরু এসএম শফি মন্ডল।

উপস্থিত ছিলেন,বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাদক নুরুজ্জামানসহ জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন অঞ্চল সহ এলাকার আশেকান, তরিকান, জাকেরান ভক্ত বৃন্দ।

সকালে পবিত্র কুরআন তেলায়াত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপি ওরশ মাহফিল অনুষ্ঠান শুরু করা হয়। পরে ফতেহা শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মনিগ্রাম সুরতরঙ্গ বিদ্যানিকেতনের আয়োজনে ভাব গম্ভীর পরিবেশে শ্যামা কাওয়ালী, গজল ও ভান্ডারীশান পরিবেশন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি এজেন্সিগুলোর কারণেই ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

error: Content is protected !!

বাঘায় পবিত্র উরশ মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
আব্দুল হামিদ মিয়া, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :