ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় পদ্মা নদীতে ডুবে স্কুল ছাত্র নিখোঁজ

রাজশাহীর বাঘায় ১৮ বছর বয়সী স্কুল ছাত্র জয়নাল কাজী পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় পলাশি ফতেপুরের পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। জয়নাল কাজী চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং পলাশি ফতেপুর চরের ইউনুস কাজীর ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে জয়নাল কাজী তার দুই বন্ধু শাহাদত হোসেন (২০) এবং রাকিব হোসেন (১৭) সঙ্গে পদ্মা নদীর ক্যানেল সাঁতরে পার হয়ে বাবার কাছে খাবার নিয়ে যাচ্ছিলেন। শাহাদত ও রাকিব কিনারে উঠতে পারলেও প্রচণ্ড স্রোতের কারণে জয়নাল ডুবে যান। স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তারা তাকে উদ্ধার করতে সক্ষম হননি।

জয়নালের বাবা ইউনুস কাজী জানান, “আমি পদ্মা নদীতে মাছ ধরছিলাম। স্কুল ছুটির কারণে ছেলে ক্যানেল নদী সাঁতরে খাবার নিয়ে আসছিল। প্রচণ্ড স্রোতের কারণে কিনারে উঠতে পারেনি। ছেলে এখনো নিখোঁজ রয়েছে।”

রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিন লিডার আবদুর রাজ্জাক বলেন, “অতি স্রোতের কারণে দীর্ঘ সময় অভিযান চালিয়েও তাকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উদ্ধার করা যায়নি।”

চারঘাট নৌ-পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে, কিন্তু এখনও সফলতা আসেনি।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

error: Content is protected !!

বাঘায় পদ্মা নদীতে ডুবে স্কুল ছাত্র নিখোঁজ

আপডেট টাইম : ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :