ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘা উপজেলার পালপাড়া এলাকায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিজ বাড়ির দুটি মহিষকে গোসল করানোর জন্য তিনি পালপাড়া এলাকার পদ্মার ক্যানেলে নিয়ে যান। গোসল করানোর একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান এবং কাদার মধ্যে আটকে পড়েন। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ক্যানেলের পানির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মাহাবুব আলম জনি জানান, ফারুক হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসল করানোর সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি পানিতে পড়ে ডুবে যান।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :