ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় নাশকতার মামলায় সাবেক পৌর মেয়রসহ বিএনপি-জমায়াতের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

বাঘায় বিএনপি-জামায়াতের ১১ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলন্ত ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার(১৩ ডিসেম্বর’২৩) বিকেলে ও রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-আড়ানি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম(৫৪), (পিতা-মৃত মোজাহার আলী), ছাতারী গ্রামের মৃত আনোয়ার ওরফে আনার মন্ডলের দুই ছেলে জহুরুল মন্ডল (৪৩) ও রুহুল আমীন(৪০), মজিবুর রহমানের ছেলে মুক্তার হোসেন (৪৩), আক্কাস আলীর ছেলে আকতার হোসেন (২২), ক্ষুদি ছয়ঘটি গ্রামের-মৃত চয়েন উদ্দিনের ছেলে আসতুল আলী (৪২), আড়পাড়া গ্রামের মৃত ছফুর মন্ডলের ছেলে মিল্টন আলী(৩৮), ব্রামনডাঙ্গা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে তবিবুর রহমান(৫৮), মৃত আমিরুল ইসলামের ছেলে মশিউর রহমান ওরফে মন্টু (৪৫), বড় ছয়ঘটি গ্রামের মৃত মছের উদ্দিন মন্ডলের ছেলে ফরিদ আহম্মেদ (৬০), হিজলপল্লী গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামানিকের ছেলে রব্বিল আলী প্রামানিক (৬০)।

গ্রেপ্তারকৃতদের স্বজনরা জানান, বাড়ি থেকে ও এলাকায় ঘোরাফেরা করাকালিন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার প্রাণী সম্পদ অফিস সংলগ্ন ছাতারী এলাকায় চাল বহনকারি একটি ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এতে চালক মানিক দাস দগ্ধ হয় এবং ট্রাকটির কিছু অংশ পুড়ে ক্ষতি হয়। ট্রাকটি নওগাঁ থেকে চাল বোঝাই করে বাঘা-চারঘাট মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল।

বাঘা থানার ওসি(তদন্ত) সবুজ রানা জানান, এ ঘটনায় উপ পরিদর্শক(এসআই) আবুল কালাম বাদি হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছে। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহসপতিবার(১৪-১২-২০২৩) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বাঘায় নাশকতার মামলায় সাবেক পৌর মেয়রসহ বিএনপি-জমায়াতের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :