ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময় সভা, এমপি চাঁদের কঠোর বার্তা

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক তকী ফয়সাল তালুকদারের সঙ্গে রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় এমপি আবু সাঈদ চাঁদ বলেন, “বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষ যেন প্রত্যেক দপ্তর থেকে যথাযথ সেবা পান, সেটি নিশ্চিত করতে হবে।”

তিনি অবৈধভাবে পুকুর খনন, বালু উত্তোলন, মাদক ও ইমো হ্যাকিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।

এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক বিষয় নিয়েও বক্তব্য দেন তিনি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে।

জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে এমপি চাঁদ বলেন, “আপনারাও আওয়ামী লীগকে পছন্দ করেন না, আমরাও করি না। জেল-জুলুম ও নির্যাতনের শিকার আমরাও হয়েছি, আপনারাও হয়েছেন। বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কিন্তু জুলাই সনদ নিয়ে আপনারা অহেতুক বিভ্রান্তি ছড়িয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করছেন। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, এতে কোনো সন্দেহ নেই।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শেখ হাসিনাসহ পালিয়ে যাওয়া নেতাদের দেশে ফেরার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন কোনো দিন বাস্তবায়ন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নবাগত ইউএনও তকী ফয়সাল তালুকদার বলেন, “আপনাদের সহযোগিতা নিয়ে সরকারের সব কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই। সবাইকে নিয়ম-নীতির মধ্যে চলার আহ্বান জানাচ্ছি। আমার কোনো অনিয়ম থাকলে আপনারা আমাকে শুধরে দেবেন।”

মতবিনিময় সভায় বাঘার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি, শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বিএনপি নেতা কামাল হোসেন, তফিকুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, তোজাম্মেল হক, আব্দুল লতিফ, শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, শামীম সরকার, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক সাইফুল ইসলাম, এনসিপি নেতা বাদশা আলম, অধ্যক্ষ আব্দুর রব, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, পূজা উদযাপন পরিষদের নেতা অপূর্ব কুমার সাহাসহ অনেকে।

এ সময় ডা. আসাদুজ্জামান আশাদ, বাঘা থানার ওসি সেরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বারি) আয়োজিত অবসরকালীন ও মৃত্যুবরণকারী কর্মচারীদের চেক বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। সভায় জেলা ও উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

বাঘায় নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময় সভা, এমপি চাঁদের কঠোর বার্তা

আপডেট টাইম : ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :