ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় দেশীয় অস্ত্রসহ মোটর সাইকেল,মোবাইল ফোন উদ্ধারঃ থানায় মামলা

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় মনিগ্রাম ইউনিয়নের বেড়হাসাবপুর গ্রামের গোরস্থান সংলগ্ন এলাকা থেকে একটি দেশীয় লোহার তৈরী একনলা বিশিষ্ট ওয়ান শুটার গানসহ ৪জনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে স্থানীয় জনতা।

আটককৃতরা হলেন- উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের এলিম মন্ডলের ছেলে জনি ইসলাম (২০),বাউসা ইউনিয়নের আড়পাড়া (কুবলিকান্দি) গ্রামের মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম (১৯),কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০) সহ নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ভিকটিম- ইউসুফ আলী(১৭) নামে একজন। শনিবার( ১১/১০/২০২৫) রাতে তাদের আটক করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টায় চিৎকার শুনে বেড়হাসাবপুর গ্রামের গোরস্থান সংলগ্ন এলাকায় গিয়ে ৪জনকে আটক করে স্থানীয় মাহাতাবের বাসায় রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে । আটকের সময় একজন কৌশলে পালিয়ে যায়।

লালপুরের ইব্রাহীম (পিতা-বাবুল মন্ডল) নামে একজন জানান,বন্ধুদের ডাকে বাঘায় আসেন। পরে উপজেলার খেড়ুর মোড় এলাকায় গিয়ে চা খেয়ে নিজ বাড়ী লালপুর যাওয়ার কালে অভিযুক্তগণ বল প্রয়োগ করে পথরোধ ও ভয়ভীতি প্রদর্শন করে অস্ত্র ঠেকিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটর সাইকেল জোরপূর্বক কেড়ে নেয়। পরে দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে বিনোদপুর বাজারে রেখে যায়।

অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান জানান, পরবর্তীতে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মোবাইল ফোন ও মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে দ্রুতবিচার ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা রুজু করা হয়েছে। উপ পরিদর্শক রবিউল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। এ মামলায় আসামী করা হয়েছে- জনি ইসলাম, ওয়ালিউল ইসলাম ওরফে রুমন, মনিরুল ইসলাম সহ অজ্ঞাতদের।

মামলায় ইউসুফ আলীকে ভিকটিম ও ইব্রাহীমকে স্বাক্ষী করা হয়েছে। দ্রুতবিচার আইনে মামলাটি করেছেন ইউসুফ আলী। মামলায় ৮জনকে আসামী করা হয়েছে। আসামীরা হলেন- জনি ইসলাম, ওয়ালিউল ইসলাম ওরফে রুমন , মনিরুল ইসলাম,রজব আলী,শান্ত,আনোয়ারুল হক,মিন্টু ও বকুল সহ অজ্ঞাত ৪/৫ জন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

বাঘায় দেশীয় অস্ত্রসহ মোটর সাইকেল,মোবাইল ফোন উদ্ধারঃ থানায় মামলা

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :